বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘রোড মার্চের নামে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না’  বাংলাদেশে নেপালের বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটিতে মুফতি আবুল হাসান এমপি তাবলিগ জামাতের প্রবীণ মুরব্বি মাওলানা এহসানুল হকের ইন্তেকাল ভারতে সড়ক প্রশস্তকরণের নামে ভেঙে ফেলা হলো দুই ঐতিহাসিক মসজিদের আংশিক সংসদে বিশ্বজয়ী হাফেজদের রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার দাবি জানালেন এমপি মাসউদ তীব্র লোডশেডিংয়ে দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী গুম প্রতিরোধ আইন ২০২৫ সালের অধ্যাদেশের চেয়ে শক্তিশালী সংসদের আরও ১০ স্থায়ী কমিটি গঠন রাশিয়ার সহায়তায় ‘সুপারসনিক’ ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান

এক পায়ে প্রতিদিন দু’কিমি পাহাড়ি রাস্তা পেরিয়ে স্কুলে যায় কাশ্মীরের পারভেজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হাঁটাপথে স্কুল প্রায় ২ কিলোমিটার। তবে পাহাড়ি রাস্তায় সেই পথ এক পায়ে পেরিয়ে আসে পারভেজ। প্রতিদিন চার কিলোমিটার পথ এক পায়ে দৌড়তে দৌড়তে সে স্কুলে পৌঁছায়। জম্মু-কাশ্মীরের হান্দওয়াড়ার স্কুলের এই ছাত্রের ছবি ভাইরাল নেটমাধ্যমে।

খুব কম বয়সে একটি দুর্ঘটনায় বাঁ পা হারিয়েছিল পারভেজ। এখন হান্দওয়াড়ার একটি সরকারি স্কুলে নবম শ্রেণির ছাত্র সে। পড়াশোনায় দারুণ আগ্রহী ১৪ বছরের পারভেজ চায় একটি কৃত্রিম পা। যাতে স্কুল যেতে সুবিধা হয় তার।

সংবাদ সংস্থা এএনআই-কে সে বলে, ‘‘এক পায়ে প্রায় দু’কিলোমিটার রাস্তা পার করি আমি। কিন্তু রাস্তা ভাল না। যদি একটা কৃত্রিম পা পেতাম, স্বাভাবিক ভাবে হাঁটতে পারতাম। জীবনে বড় কিছু করার স্বপ্ন দেখি।’’

পারভেজ জানায়, একটি স্বেচ্ছাসেবী সংস্থার তরফে একটি হুইল চেয়ার পেয়েছে।

কিন্তু পাহাড়ি রাস্তায় সেই হুইল চেয়ারে যাওয়া অসম্ভব। তাই সেটি কোনও কাজেই লাগে না তার। ২ কিলোমিটার রাস্তা এক পায়ে প্রায় ছুটতে ছুটতে যাওয়া-আসা করতে শরীরের কষ্ট হয়। স্কুলে পৌঁছতেই ঘামে ভিজে যায় ইউনিফর্ম। ক্রিকেট, ভলিবল এবং কবাডি খেলতে ভালবাসে পারভেজ। কিন্তু সেটা আর এই এক পায়ে হয়ে ওঠে না।

সরকারি সাহায্যের প্রত্যাশায় রয়েছে এই কিশোর। পারভেজের বাবাও জানান, ছেলের জন্য সরকারি সাহায্য চেয়েছেন তিনি।

তার কথায়, ‘‘আমার ছেলে পরিশ্রমী। জীবনে ভাল কিছু করতে চায় ও।’’এই ভিডিয়ো ছড়িয়ে পড়ার পর পারভেজকে সাহায্য করতে এগিয়ে এসেছে বেশ কিছু সংগঠন। ইচ্ছাপ্রকাশ করেছে তার পাশে দাঁড়ানোর।

সূত্র : আনন্দবাজার

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ