শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

কাভার্ডভ্যানের চাপায় রাজধানীতে পুলিশ সদস্য নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর কাকরাইলে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল চালক শহীদুল ইসলাম (৪৬) নামে এক পুলিশ কনস্টেবল মারা গেছে।

রোববার (৩০ মে) দিনগত রাতে কাকরাইল মসজিদের পাশে চার্জের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় কাকরাইল মসজিদের মোড়ে একটি কাভার্ডভ্যান শহীদুল ইসলামকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, নিহত শহীদুলের বাড়ি বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায়। বাবার নাম আব্দুল করিম মণ্ডল। তিনি হাইও‌য়ে পু‌লিশ গাজীপুর রিজিয়নে ছিলেন। প্রেষণে স্বরাষ্ট্রমন্ত্রণালয়, পু‌লিশ শাখা-১ কর্মরত ছিলেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ