শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

৮ জুন থেকে এইচএসসির ফরম পূরণ শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চলতি বছরের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার ফরম পূরণ আগামী ৮ জুন শুরু হবে। চলবে ২২ জুন পর্যন্ত। তবে অনলাইনে ২৩ জুন পর্যন্ত ফি জমা দেওয়া যাবে। আর সম্ভাব্য পরীক্ষার্থীর তালিকা প্রকাশ করা হবে আগামী ৭ জুন।

সোমবার (৩০ মে) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলামের সই করা অফিস আদেশ থেকে এসব তথ্য জানা যায়।

এতে বলা হয়, পরীক্ষার্থীদের আগামী ৮ জুন থেকে শুরু করে ২২ জুনের মধ্যে অনলাইনে ফরম পূরণ সম্পন্ন করতে হবে। শিক্ষার্থীদের তথ্যসংবলিত সম্ভাব্য তালিকা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আগামী ৭ জুন প্রকাশ করা হবে।

রেজিস্ট্রেশন ফি

বিজ্ঞান বিষয়ের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি দুই হাজার ৩৩০ টাকা, ব্যবসায় শিক্ষা ও মানবিক এক হাজার ৭৭০ টাকা নির্ধারণ করা হয়েছে।

শিক্ষাবোর্ড জানিয়েছে, কোনো শিক্ষার্থীর প্রথম ও দ্বিতীয় বর্ষ মিলে সর্বমোট ২৪ মাসের বেশি বেতন নেওয়া যাবে না। কোনো অবস্থায় নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। এ সংক্রান্ত কোনো তথ্য দৃষ্টিগোচর হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ফরম পূরণ প্যানেল বন্ধ করাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জিপিএ উন্নয়ন

যেসব পরীক্ষার্থী ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ এর কম পেয়েছে, তারা জিপিএ উন্নয়নের জন্য পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। তবে এক্ষেত্রে সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে ২০২২ এইচএসসি পরীক্ষায় নির্ধারিত সব বিষয়ে পরীক্ষা দিতে হবে। জিপিএ উন্নয়নের ক্ষেত্রে রেজিস্ট্রেশন নবায়ন করা যাবে না।

যেসব পরীক্ষার্থী এক/দুই বিষয়ের পরীক্ষা দিয়ে ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারা কখনই জিপিএ উন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।

পরীক্ষার সিলেবাস

এইচএসসিতে একটি বিষয় (তথ্য ও যোগাযোগপ্রযুক্তি) বাদ দেওয়া হয়েছে। বাদ দেওয়া বিষয়ে গতবারের মতো এবারও সাবজেক্ট ম্যাপিং করে নম্বর দেওয়া হবে। অর্থাৎ শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি গ্রুপভিত্তিক নৈর্বাচনিক তিন বিষয় ও ঐচ্ছিক একটি বিষয়ে পরীক্ষায় অংশ নিতে হবে। পরীক্ষার সময় ২ ঘণ্টা।

এতে আরও বলা হয়েছে, যেসব পরীক্ষার্থী ২০১৯/২০২০/২০২১ সালের এইচএসসি পরীক্ষায় এক/দুই বিষয়ে (চতুর্থ বিষয় বাদে) অকৃতকার্য/অনুপস্থিত হয়েছে, রেà¦