শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

ভোলায় ৯ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসনাইন আহমেদ হাওলাদার
ভোলা প্রতিনিধি>

ভোলায় ৯ কেজি গাঁজাসহ মুহা. মনির (২১) নামক এক মাদক কারবারিকে আটক করেছে ভোলা ইলিশা ফাঁড়ি পুলিশ।

শুক্রবার (২৭ মে) ভোর রাতে পূর্ব ইলিশা ইউনিয়নের কালুপুর ১নং ওয়ার্ড ফেরীঘাট পল্টন থেকে তাকে গ্রেফতার করা।

আটককৃত আসামি ভোলার দৌলতখান উপজেলার জয়নগর এলাকার জাহাঙ্গীর আলম মিন্টুর ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার (২৭ মে) ভোর রাতে ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে ইলিশা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মুহা. সিদ্দিকুর রহমান সঙ্গীয় এএসআই গুলজার, এএসআই মাইনুল হাসান এবং তদন্ত কেন্দ্রের ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে ভোলা সদর থানাধীন পূর্ব ইলিশা ইউনিয়নের কালুপুর ১নং ওয়ার্ড ফেরীঘাট পল্টন থেকে তাকে গ্রেফতার করা।

এসময় তার কাছ থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভোলা সদর মডেল থানায় একটি মামলা রুজুর প্রস্তুতি চলমান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ