শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

আল্লামা আহমদ শফী রহ. এর খলিফা কাজী আলমগীর: মসজিদেই যার সময় কাটে জিকিরে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম এ মান্নান, ফুলপুর ।।

অধিকাংশ সময় যিকির আযকার, তাসবীহ তাহলীল ও সুলূকের লাইনে মেহনতের মাধ্যমে মসজিদেই সময় কাটান হেফাজতে ইসলামের সাবেক আমীর পীরে কামিল শায়খুল হাদীস মরহুম আল্লামা আহমদ শফী রহমাতুল্লাহি আলাইহির খলীফা ময়মনসিংহের ফুলপুর সদর কাজী পীরে কামিল মাওলানা শাহ ওয়াজেদুল ইসলাম আলমগীর।

ছোট বেলা থেকে তিনি ছিলেন অত্যন্ত দীনদার, নামাজী, কুরআনের আশেক, পরহেজগার ও আল্লাহওয়ালা একজন মানুষ। এখন পর্যন্ত তার আমলের এই ধারাবাহিকতা ধরে রেখেছেন তিনি।

কাজী আলমগীর ১৯৫৮ সনের ১ মার্চ নানার বাড়িতে অর্থাৎ ফুলপুর উপজেলার বওলা ইউনিয়নের রামসোনা গ্রামে ঐতিহ্যবাহী দারোগা বাড়িতে জন্মগ্রহণ করেন। তার নানা মরহুম ইমাম হোসেন তৎকালীন সময়ে অত্যন্ত আদর্শ, ন্যায় নীতিবান, প্রভাবশালী ও আল্লাহওয়ালা একজন দারোগা ছিলেন। আর তার বাবা মরহুম কাজী মৌলভী শাহ এলাহী বক্স ও মা মরহুমা ছাবেদা খানমের বাড়িও একই উপজেলার একই ইউনিয়নের হাতিবান্ধা গ্রামে। তার বাবা কাজী এলাহী বক্স একজন দেওবন্দী আলেম ছিলেন।

তিনি কলকাতা আলিয়া ও বেরলভি মাদরাসায়ও পড়াশোনা করেছেন। ৪ ভাই ও ৩ বোনের মধ্যে তিনি তৃতীয়। তার আলিফ বা তা’র হাতে খড়ি হয় নোয়াখালীর মরহুম ক্বারী ফয়জুল্লাহ (রহ.)র নিকট।

তিনি তখন ফুলপুর বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম ছিলেন। এসময় কাজী মাওলানা আলমগীরের বাবা এলাহী বক্স ফুলপুরে পুরাতন ডাকবাংলা রোডে বর্তমান কাজী বাড়িতে এসে জমি কিনে বসতি স্থাপন করেন।

সে সুবাদে তিনি বাসস্ট্যান্ড মসজিদে গিয়ে পড়তেন। এরপর তিনি আমুয়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৪র্থ শ্রেণি পাস করে কাজিয়াকান্দা কামিল মাদরাসায় ৫ম শ্রেণিতে ভর্তি হন। পরে সেখান থেকে তিনি দাখিল, আলিম ও ফাযিল পাস করেন। এসব ক্লাসে তিনি দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হন।

এরপর চলে যান ময়মনসিংহের কাতলাসেন আলিয়া মাদরাসায়। সেখান থেকে তিনি ১৯৭৬ সনে তৃতীয় শ্রেণিতে কামিল পাস করেন। কামিল পাস করলেও ইলমী সাইডে তার কমতি অনুভব হয়। পরে আরও অধিক ইলম হাসিলের লক্ষ্যে ১৯৭৬ সনেই চলে যান বাংলাদেশের বিখ্যাত ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান দারু