শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, গন্তব্য মালয়েশিয়া-চীন যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ উদ্ধার ইসরায়েলি বাহিনী লেবাননে থাকা অবস্থায় যুদ্ধবিরতি ‘অর্থহীন’ : হিজবুল্লাহ মালয়েশিয়ায় ১১৮ অবৈধ বাংলাদেশি আটক উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন চায় ইউজিসি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

সাংবাদিক শিরীন আকলেহকে হ*ত্যা করা সেই রা*ইফেল শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসরাইলি সামরিক বাহিনী এক সৈনিকের একটি রাইফেল শনাক্ত করেছে। এই রাইফেল দিয়েই আল জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহকে হয়তো হত্যা করা হয়েছে। তবে, একজন সামরিক কর্মকর্তা বলেছেন, পরীক্ষার জন্য, ফিলিস্তিনিরা বুলেটটি ফিরিয়ে না দিলে, এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে না।

রাইফেল শনাক্তকরণের বিষয়টি আবু আকলেহের হত্যার তদন্তে অগ্রগতির একটি ক্ষুদ্র চিহ্ন। সাংবাদিক শিরিন আবু আকলেহ ১১ মে অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সামরিক অভিযানের সংবাদ সংগ্রহের সময়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান।

এ ব্যাপারে ফিলিস্তিনিদের সাথে যৌথ তদন্তের আহ্বান জানিয়েছে ইসরাইল। কিন্তু ফিলিস্তিনিরা, যাদের হাতে বুলেটটি রয়েছে, তারা এ প্রস্তাব প্রত্যাখ্যান করে বলছে যে তারা ইসরাইলকে বিশ্বাস করে না। তারা এও জানিয়েছে যে তাদের নিজস্ব তদন্ত পরিচালনা করছে তারা এবং ইসরাইল ছাড়া যেকোনো দেশের সাথে সহযোগিতা করতেও তারা প্রস্তুত।

গত সপ্তাহে ইসরাইলের সামরিক বাহিনীর প্রকাশিত একটি প্রাথমিক তদন্তের ফলাফলে আবু আকলেহের মৃত্যুর দুটি সম্ভাব্য কারণের কথা বলা হয়েছে।

বৃহস্পতিবার বিস্তারিত জানতে চাওয়া হলে, সামরিক কর্মকর্তারা বলেছেন যে তদন্তকারীরা একটি নির্দিষ্ট অস্ত্রের ওপর দৃষ্টি দিচ্ছে।

গোলাগুলির ঘটনাটিতে বিশ্বজুড়ে নিন্দা ও উদ্বেগের ঝড় বয়ে গেছে। ইসরাইলও তাদের পুলিশের আচরণের জন্য ব্যাপকভাবে সমালোচিত হয়েছে। ইসরাইলের পুলিশ ১৩ মে শিরিনের শেষকৃত্যে উপস্থিত ব্যক্তিদের ধাক্কা দিচ্ছিল, মারধর করছিল। ফলে, বহনকারীদের কাঁধ থেকে শিরিনের কফিন প্রায় পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল।

সূত্র: ভয়েস অফ আমেরিকা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ