সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

প্রশ্নফাঁস: নিয়োগ পরীক্ষা বাতিল করলো মাউশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে লিখিত পরীক্ষা (এমসিকিউ) বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক মো. শাহেদুল খবির চৌধুরী স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে পরীক্ষা বাতিলের সুনির্দিষ্ট কারণের কথা উল্লেখ করা না হলেও এতে বলা হয়েছে, ১৩ মে অনুষ্ঠিত অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষা (এমসিকিউ) অনিবার্য কারণে বাতিল করা হলো।

এদিকে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে মাউশির কোনো চক্র জড়িত থাকলে এর উৎস খুঁজে বের করার দিয়েছেন মাউশির মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ।

উল্লেখ্য, গত শুক্রবার (১৩ মে) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগের জন্য ঢাকার ৬১টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৫১৩টি পদের বিপরীতে পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৮৩ হাজার।

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষার দিন থেকে পরবর্তী কয়েকদিনে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারদের মধ্যে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের এক কর্মকর্তাও রয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ