বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ আগামীকাল হারামাইন শরিফাইনে জুমার ইমাম যারা অতি শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ বাইতুল মোকাররমে ডিএসসিসির উচ্ছেদ অভিযান আল-আজহারের আন্তর্জাতিক প্রশিক্ষণ শেষে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি আলেম ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২ বিচারবহির্ভূত হত্যা-মিথ্যা মামলা বন্ধের নির্দেশ রাষ্ট্রপতির

সিলেটে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জমিয়তের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিলেট শহর, জৈন্তা, গোয়াইনঘাট ও কানাইঘাটসহ নিম্নাঞ্চলে বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে আকর্ষিক বন্যার কারণে খেটে খাওয়া মানুষ ও সাধারণ মানুষ চরম খাদ্য সংকট ও বিশুদ্ধ খাবার পানির সংকটে পড়েছেন।

বন্যা কবলিত মানুষের পাশে জমিয়তের নেতা-কর্মীসহ দল-মত নির্বিশেষে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

আজ বুধবার (১৮ মে) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শায়খুল হাদিস আল্লামা মনসুরুল হাসান রায়পুরী ও মহাসচিব শায়খুল হাদিস হাফেজ মাওলানা ড.গোলাম মহিউদ্দিন ইকরাম এই আহ্বান জানান।

নেতৃদ্বয় সিলেট অঞ্চলকে বন্যা কবলিত এলাকা ঘোষণা করে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ