শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

বিশ্বে করোনায় মৃত্যু আরও ১৫৭৬, শনাক্ত ৬ লাখ ৮৫ হাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: কয়েকদিন আগেও বিশ্বব্যাপী করোনা ভাইরাসে মৃত্যু ও আক্রান্ত নিম্নমুখী ছিল। তবে হঠাৎ করেই আবারও বাড়তে শুরু করেছে করোনায় মৃত্যু ও শনাক্ত।

ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ তথ্যানুযায়ী, বুধবার (১৮ মে) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে এক হাজার ৫৭৬ জন। যা আগের দিনের চেয়ে অনেক বেশি।

মঙ্গলবার (১৭ মে) ২৪ ঘণ্টায় মারা যায় এক হাজার ২৫৯ জন। এছাড়া তার আগের দিন সোমবার (১৬ মে) মারা যায় ৯৮৯ জন। যা গত দু’দিন আগের চেয়ে আজ প্রায় দ্বিগুণ।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৬ লাখ ৮৫ হাজার ৬৬৫ জন। আর মঙ্গলবার (১৭ মে) শনাক্ত হয়েছিল ৭ লাখ ৬১ হাজার ৯২০ জন। আক্রান্তের এ সংখ্যা গতকালের চেয়ে আজ কম হলেও, তা দুই দিন আগের তুলনায় প্রায় দ্বিগুণ।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৫২ কোটি ৩৭ লাখ ৮০ হাজার ৩৬২ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ লাখ ৯২ হাজার ৪৫০। আর মোট সুস্থ হয়েছেন ৪৯ কোটি ৩৬ লাখ ৪৮ হাজার ৩৬১ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ৪৪ লাখ ৭৩ হাজার ৩৬২ জন। এছাড়া মোট মৃত্যু হয়েছে ১০ লাখ ২৭ হাজার ২৮৫ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ৩১ লাখ ২৭ হাজার ৩২ জন সংক্রমিত হয়েছেন। দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা ৫ লাখ ২৪ হাজার ২৬০।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত ৩ কোটি ৭২ লাখ ৮ হাজার ২৮৬ জন এবং মোট মারা গেছেন ৬ লাখ ৬৫ হাজার ২৭৭ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ