বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ আগামীকাল হারামাইন শরিফাইনে জুমার ইমাম যারা অতি শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ বাইতুল মোকাররমে ডিএসসিসির উচ্ছেদ অভিযান আল-আজহারের আন্তর্জাতিক প্রশিক্ষণ শেষে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি আলেম ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২ বিচারবহির্ভূত হত্যা-মিথ্যা মামলা বন্ধের নির্দেশ রাষ্ট্রপতির

বরগুনায় পৌর সুপার মার্কেটে ভয়াবহ আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বরগুনায় পৌর সুপার মার্কেটে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়েছে অর্ধশতাধিক দোকান।

মঙ্গলবার রাত ১২টার দিকে পৌর সুপার মার্কেটে আগুন লাগে। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১২টার দিকে পৌর সুপার মার্কেটে দাউদাউ করে আগুন জ্বলে। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে। এতে সুপার মার্কেটের অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে। এখানে গার্মেন্টস, প্রসাধনী এবং জাল ও সুতার দোকানসহ বিভিন্ন ছোট ছোট দোকান ছিল।

বরগুনা ও পটুয়াখালী ফায়ার সার্ভিসের সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকির হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তদন্ত সাপেক্ষে এ ঘটনার ক্ষয়ক্ষতি নির্ধারণ ও অগ্নিকাণ্ডের সূত্রপাত জানা যাবে।

বরগুনা পৌর সুপার মার্কেটে দুই শতাধিক দোকান ছিল।

বরগুনা পৌরসভা প্যানেল মেয়র রইসুল আলম রিপন বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সুযোগ-সুবিধা যেভাবে পাওয়া দরকার, সেভাবেই আমরা পাই।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ