বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

বছরব্যাপী সাপ্তাহিক আরবি ভাষা শিক্ষা কোর্সে ভর্তি চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আরবী সাহিত্যের সপ্তাহান্ত কোর্স নিয়ে এলো ‘আত তুরাস একাডেমি’ নামক একটি আরবী ভাষা শিক্ষা প্রতিষ্ঠান। যারা আরবী সাহিত্যে বুৎপত্তি অর্জন করতে চান অথচ হাতে সময় খুবই কম, মূলত তাদের জন্যই শুক্রবার কেন্দ্রিক এই কোর্সটি।

প্রতিষ্ঠানটির সূত্র জানায়, ‘ছুটির দিনের অবসরকে কাজে লাগিয়ে ক্লাসিক ও আধুনিক ধারার আরবী সাহিত্যের শ্রেষ্ঠ কিতাবগুলো পড়ে একজন আরবী সাহিত্যের ছাত্র নিজেকে উন্নিত করতে পারবে আরবী সাহিত্যের অনন্য উচ্চতায়।’

আত তুরাস একাডেমির পরিচালক মুফতী আব্দুস সালাম ইবন হাশিম জানিয়েছেন, কোর্সটিতে একাডেমিক মেনটর ও ভার্চুয়াল লেকচারার হিসেবে থাকছেন মিশরের তুলনামুলক আরবী ভাষা তাত্ত্বিক ও সাহিত্য সমালোচক ড. সাইয়্যেদ গায়স (পিএইচডি, আল আদাবুল আরাবী আল মুকারান, জামিআ আজমান, আরব আমিরাত)।

মোট ৩৮টি সপ্তাহান্তে কোর্সটি সমাপ্ত হবে (৩৫ টি ক্লাস, ৩টি পরীক্ষা)। ক্লাস চলবে প্রতি শুক্রবার সকাল ৯.০০ টা থেকে বিকেল ৪.০০ টা পর্যন্ত। ওরিয়েন্টেশন ক্লাস আগামী ২০শে মে, ২০২২। প্রতি ক্লাসে থাকবে লাঞ্চ ও চা-কফির আপ্যায়ন ব্যবস্থা এবং কোর্স শেষে ভ্যালুয়েবল সার্টিফিকেশন।

ভর্তির জন্য থাকতে হবে আরবী সাহিত্যের প্রতি পরম মমত্ববোধ। তরজমাতুল কুরআন ও আরবী সাহিত্যের মৌলিক কিছু কিতাব পড়া থাকতে হবে। নাহু সরফ জানা থাকাটাও অতি আবশ্যক। আগ্রহীদের অতিসত্ত্বর যোগাযোগ করার জন্য আহবান করা হয়েছে।

যোগাযোগ: ১/জি, বৌবাজার রোড, পূর্ব রামপুরা (বেটার লাইফ হাসপাতালের পেছনে) ইকরা বাংলাদেশ স্কুল ভবন, ঢাকা -১২১৯ । মোবাইলঃ ০১৯৬৬৪৯৮৫০৫, ০১৮২৯৬৬৯৯২১

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ