বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ আগামীকাল হারামাইন শরিফাইনে জুমার ইমাম যারা অতি শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ

জয়পুরহাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জয়পুরহাটে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জয় হোসেন (২০) নামে এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বন্ধু তাহমিদ (২২) গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১৬ মে) রাতে জয়পুরহাট-মঙ্গলবাড়ী সড়কের বোর্ড ঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান আরটিভি নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, নিহত জয় নওগাঁর ধামইরহাট উপজেলার ফাঁসিপাড়া গ্রামের আতোয়ার হোসেনের ছেলে ও ধামইরহাট সিদ্দিকীয়া ফাজিল মাদরাসার আলিম প্রথম বর্ষের ছাত্র। আহত তাহমিদ একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে ও জয়পুরহাট সরকারি কলেজের প্রথমবর্ষের ছাত্র।

ওসি আলমগীর জাহান জানিয়েছেন, জয় ও তাহমিদ দুই বন্ধু জয়পুরহাট শহরে একটি চাইনিজ রেস্টুরেন্টে খাবার খেয়ে বৃষ্টির সময় মোটরসাইকেলে নিজবাড়িতে ফিরছিলেন। পথে বোর্ড ঘর এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান জয়। এ ঘটনায় আহত হন তার বন্ধু তাহমিদ। স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ