বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ আগামীকাল হারামাইন শরিফাইনে জুমার ইমাম যারা অতি শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ

‘সেবার মান বৃদ্ধি করে জনগণের দ্বারপ্রাপ্তে পৌঁছে দিতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল সোনার বাংলাদেশ গড়ার। সোনার বাংলা নির্মাণে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ। এ কাজে আমাদের সবাইকে কাজ করতে হবে। সব ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে।

তিনি বলেন, সরকারের সব সেবার মান বৃদ্ধি করে জনগণের দ্বারপ্রাপ্তে পৌঁছে দিতে হবে। ইউনিয়ন পরিষদগুলোকে আরও কার্যকর করতে হবে। বয়স্কভাতা, বিধবাভাতাসহ সব সেবার মান আরও বাড়াতে হবে। সংশ্লিষ্ট বিভাগের জবাবদিহি করতে হবে।

সোমবার (১৬ মে) শরীয়তপুর জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জননেত্রী শেখ হাসিনা সাধারণ মানুষকে নিয়ে ভাবেন জানিয়ে শামীম বলেন, ‘গ্রাম হবে শহর’ এই চিন্তা নিয়ে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলেছে। যেদিকে তাকাই সেদিকে উন্নয়নের ছোঁয়া। এটা মমতাময়ী মা শেখ হাসিনার অবদান। উন্নয়নের গতি অব্যাহত থাকলে এশিয়ার সেরা দেশ হবে বাংলাদেশ।

উপমন্ত্রী শামীম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সততা ও মেধা দিয়ে বাংলাদেশ সৃষ্টি করেছেন। আর বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা তার সততা, প্রজ্ঞা, মেধা এবং রাজনৈতিক দূরদর্শিতা দিয়ে এমন এক অনন্য উচ্চতায় পৌঁছে গেছেন যে, শুধু বাংলাদেশ নয় আন্তর্জাতিক মহল তার প্রতি খুবই শ্রদ্ধাশীল। তাই যার যার অবস্থান থেকে সততার সঙ্গে কাজ করে দেশকে এগিয়ে নিতে হবে।

উপমন্ত্রী বলেন, ২৫ জুন পদ্মা সেতুতে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়ার পর বাংলাদেশ আরও একধাপ এগিয়ে যাবে। আর মেঘনা সেতু নির্মাণেও সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা এবং মাস্টারপ্ল্যান প্রণয়নে ৬টি পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দিয়েছে সরকার। তারা কাজ করছে। শরীয়তপুরে চার লেনের কাজও এগিয়ে চলছে। শরীয়তপুরে রেললাইন হচ্ছে। আগামী ২০২৩ সালের মধ্যে শরীয়তপুরে ‘শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয়ের’ ভিত্তি করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বদৌলতে এসব সম্ভব হচ্ছে। তাই আগামী নির্বাচনেও জননেত্রী শেখ হাসিনা পঞ্চমবারের মতো ক্ষমতায় আসবেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ