বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

বিএনপির প্রধানমন্ত্রী কে হবেন, জানালেন মোশাররফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার মতো হলে তার দায় সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, শ্রীলঙ্কা থেকে শিক্ষা নিয়ে এখনই পদত্যাগ করুন। তাহলে জনগণ দয়াও করতে পারে।

আজ সোমবার (১৬ মে) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। গণতন্ত্র ফোরাম নামে একটি সংগঠন এ সভার আয়োজন করে।

পি কে হালদারের দুর্নীতি ও গ্রেফতারের ঘটনার প্রসঙ্গ টেনে খন্দকার মোশররফ বলেন, সকল দুর্নীতিকে ধামাচাপা দিতে দু-একটি ঘটনা সরকার সামনে আনছে। সরকারের উচ্চ পর্যায়ের সহযোগিতা না থাকলে পি কে হালদার এতো টাকা আত্মাসাৎ ও পাচার করতে পারতো না।

আসন্ন আগামী নির্বাচনে আওয়ামী লীগ নতুন প্রতারণার কৌশল খুঁজছে মন্তব্য করে তিনি বলেন, আগের দুই নির্বাচনের কৌশলের বাইরে গিয়ে এবার নতুন কৌশল হিসেবে ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের মাধ্যমে ভোটে প্রতারণা করতে চায়। কিন্তু এটা ইতোমধ্যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে এ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হয় না।

বিএনপি ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী কে হবেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের জবাবে খন্দকার মোশাররফ হোসেন বলেন, তার মানে তাদের বোধোদয় হয়েছে, তারা বুঝতে পেরেছে বিএনপি ক্ষমতায় যাবে। আমরা বলতে চাই, বিএনপি ক্ষমতায় গেলে খালেদা জিয়াই প্রধানমন্ত্রী হবেন।

এ সময় তিনি ওবায়দুল কাদেরের উদ্দেশে প্রশ্ন রাখেন, ১০ বছর পর আপনারা ক্ষমতায় গেলে আপনাদের প্রধানমন্ত্রী কে হবে সেটা বলেন?

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ