বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ আগামীকাল হারামাইন শরিফাইনে জুমার ইমাম যারা অতি শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ

ইন্দোনেশিয়ায় বিলবোর্ডের সাথে পর্যটকবাহী বাসের ধাক্কা: নিহত ১৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভাতে বিলবোর্ডের সাথে পর্যটকবাহী বাসের ধাক্কায় কমপক্ষে ১৪ জন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির পুলিশ।

পূর্ব জাভা ট্রাফিক পুলিশ প্রধান লতিফ উসমান বলেন, পূর্ব জাভা প্রদেশের রাজধানী সুরাবায়া থেকে ইন্দোনেশিয়ার পর্যটকদের বহনকারী বাসটি সেন্ট্রাল জাভার জনপ্রিয় পার্বত্য রিসোর্ট ডিয়েং প্যাটেল থেকে ফিরছিল। সোমবার (১৬ মে) ভোরের পরপরই বাসটি মোজোকারতো টোল সড়কের বিলবোর্ডে ধাক্কা দেয়।

টেলিভিশনের প্রতিবেদনে দেখা গেছে, পুলিশ ও স্বাস্থ্যকর্মীরা দুর্ঘটনাকবলিত বাস থেকে হতাহতদের উদ্ধার করছে।

উসমান বলেন, পুলিশ এখনো দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে। তবে দুর্ঘটনার আগে চালক তন্দ্রাচ্ছন্ন ছিলেন বলে জানা গেছে।

তিনি বলেন, পুলিশ এখনো গুরুতর আহত চালককে জিজ্ঞাসাবাদ করেনি। মোজোকার্টোর চারটি হাসপাতালে ১৯ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে। সূত্র: এপি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ