।।কাউসার লাবীব।।
জঙ্গি অর্থায়ন ও দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অভিযোগে ১১৬ ওয়ায়েজিনের একটি তালিকা দুর্নীতি দমন কমিশনে (দুদক) জমা দিয়েছে ঘাতক দালাল নির্মূল কমিটির সমন্বয়ে গঠিত মৌলবাদী ও সাম্প্রদায়িক সন্ত্রাস তদন্তে ‘গণকমিশন’।
এ তালিকা থেকে বাদ পড়েননি বর্ষীয়ান আলেমেদ্বীন আল্লামা মুফতি আব্দুল হালিম বুখারী, আল্লামা আতাউল্লাহ হাফেজ্জীর মতো দেশের শীর্ষ আলেমরাও। তালিকায় আছেন বেশ কয়েকজন কারাবন্দিরা আলেম। দুদক চেয়ারম্যানের কাছে দেওয়া ২২শ পৃষ্ঠার প্রতিবেদনের ৭৬০ ও ৭৬১ পৃষ্ঠায় তাদের নাম প্রকাশ করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ জঙ্গি অর্থায়ন ও ওয়াজের মাধ্যমে তারা ধর্মীয় সম্প্রীতি নষ্ঠ করছেন।
গণকমিশনের এ তালিকা নেট মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ইতোমধ্যেই দেশের ধর্মপ্রিয় মানুষের মাঝে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। গণকমিশনের এ তালিকা বিষয়ে প্রতিক্রিয়া জানতে চেয়েছিলাম দেশের বিভিন্ন ঘরণার কয়েকজন আলেমের কাছে। আওয়ার ইসলাম পাঠকের জন্য তাদের মতামতগুলো তুলে ধরা হচ্ছে।
গণকমিশন কর্তৃক প্রদত্ত ১১৬ আলেমের তালিকা বিষয়ে হেফাজত আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, এই ভুঁইফোঁড় সংগঠনটি বরাবরের মতোই নিজেদের ইসলাম বিদ্বেষী চেহারা জাতির সামনে উন্মোচিত করেছে। তাদের এই শ্বেতপত্র যে সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট এবং মিথ্যা তথ্যে ভরপুর, এটি সমগ্র দেশবাসীর সামনে দিবালোকের ন্যায় পরিষ্কার।
‘এসব বানোয়াট বক্তব্যের কারণে দেশে চরম অশান্তি সৃষ্টি হওয়ার আশংকা রয়েছে। অতএব যারা এসব উস্কানীমূলক কর্মকাণ্ড করছে, সরকার যেন তাদের শক্ত হাতে প্রতিহত করে।’- গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী
বিষয়টি নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান আওয়ার ইসলামকে বলেন, ওয়াজ মাহফিল এদেশের হাজার বছরের সংস্কৃতি। এই সংস্কৃতি থেকে মুছে দিতে বিভিন্ন বিদেশী সংস্কৃতি আমদানি করা হয়েছিল। কিন্তু ইসলামের সৌন্দর্যের কাছে কোন কিছুই টিকতে পারেনি। কয়দিন আগে এটি নিয়ে প্রচুর পরিমà