শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

বিশ্বে কমেছে খাদ্যপণ্যের দাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চলতি বছরের এপ্রিলে বিশ্বে খাদ্যপণ্যের দাম কমেছে। এর আগে মার্চ মাসে খাদ্যর দাম রেকর্ড পরিমাণ বাড়ে। যদিও খাদ্য নিরাপত্তা নিয়ে এখনো উদ্বেগ বিরাজ করছে। জাতিসংঘের খাদ্য সংস্থা (এফএও) এ তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্সের।

সংস্থাটির খাদ্যতালিকার সূচক অনুযায়ী গত ফেব্রুয়ারি ও মার্চে পণ্যের দাম রেকর্ড বাড়ার পর এপ্রিলে সেটা আগের মাসের চেয়ে ০.৮ শতাংশ কমে গেছে। বিভিন্ন খাদ্যপণ্যের আন্তর্জাতিক দাম নিয়ে মাসিক এই সূচক প্রকাশ করা হয়।

এফএওয়ের প্রধান অর্থনীতিবিদ ম্যাক্সিমো তোরেরো কুলেন বলেন, বর্তমান সূচক কিছুটা স্বস্তিদায়ক হবে। বিশেষ করে যেসব দেশের আয় কম ও খাদ্য ঘাটতি রয়েছে। তবে এখনো খাদ্যর দাম অনেক বেশি, যা বৈশ্বিক খাদ্য নিরাপত্তার জন্য হুমকি।

মাসের ভিত্তিতে এপ্রিলে খাদ্যর মূল্যসূচক কমলেও এক বছর আগের তুলনায় বেশি রয়েছে। ইউক্রেনে রাশিয়ার হামলার পর থেকেই বিশ্বে খাদ্যপণ্যের দাম লাফিয়ে বাড়তে থাকে।

সংস্থাটির শস্যের মূল্যসূচক কমেছে শূন্য দশমিক সাত শতাংশ। মার্চে এটি বাড়ে ১৭ শতাংশ। এদিকে ভুট্টার মূল কমেছে তিন শতাংশ। যদিও গমের দাম শূন্য দুই শতাংশ বেড়েছে।

তাছাড়া এফএওয়ের উদ্ভিজ্জ তেলের মূল্যসূচক এপ্রিল মাসে পাঁচ দশমিক সাত শতাংশ কমেছে। তবে চিনির দাম তিন দশমিক তিন শতাংশ ও মাংসের দাম দুই দশমিক দুই শতাংশ বেড়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ