শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

৪০ জন হাফেজে কুরআনকে সম্মাননা দিলেন চন্দনাইশ পাঠানদন্ডী আঞ্জুমানে হিলফুল ফুজুল পাঠাগার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ পাঠানদন্ডী আঞ্জুমানে হিলফুল ফুজুল মঈনুল ইসলাম পাঠাগার এর দুই দশক পূর্তি উপলক্ষ্যে আয়োজিত সম্মেলনে ৪০ জন হাফেজে কোরআনকে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (৫মে) সকাল নয়টায় পাঠানদন্ডী বায়তুল মোয়াজ্জম জামে মসজিদ প্রাঙ্গনে সংগঠনের সভাপতি মাওলানা হাফেজ সরওয়ার কামালের সভাপতিত্বে ও সাবেক সভাপতি হাফেজ মাহবুবুল মান্নান ও হাফেজ মাওলানা এহছানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে এ সম্মাননা দেয়া হয়।

বিশিষ্ট লেখক ও কলামিস্ট মাওলানা খন্দকার মুহাম্মদ হামিদুল্লাহ প্রধান আলোচক হিসেবে ও চন্দনাইশ ৪নং বরকল ইউনিয়ন নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুর রহিম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য হাবিবুর রহমান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন চন্দনাইশ কোরআন প্রচার সংস্থার মহাসচিব মাওলানা ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির চৌধুরী, শিক্ষাবিদ মুফতী আলতাফ হোসাইন,বাংলাদেশ স্টুডেন্ট অর্গানেজিশন আল আজহার বিশ্ববিদ্যালয় মিশর এর সাবেক সভাপতি মাওলানা এহসানুল হক আদিব, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির লেকচারার হাফেজ আদিল ইলাহি।

পটিয়া সালসাবিল সংস্থার সভাপতি মাওলানা মাহমুদ উল্লাহ, বিশিষ্ট সংগঠক মাওলানা ইমতিয়াজ হোসাইন,মাওলানা মোজাম্মেল হক চৌধুরী, হাফেজ মাওলানা নুর হোসাইন,হাফেজ হাসান,জসিম উদ্দিন, জয়নাল আবেদিন,হাফেজ মাসউদুল আলম, হাফেজ তারেকুল ইসলাম,হাফেজ রিদওয়ানুল হক,হাফেজ রায়হান উদ্দিন ও আবিদুর রহমান ইয়াছিন প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ