বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার যাত্রাবাড়ী মাদরাসায় বুখারী দরস দেবেন মুফতি তাকী উসমানী, চলছে প্রস্তুতি খাগড়াছড়িতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত অনুতাপে ভরা অন্তর জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের ফেনীর কমিটি গঠন ‘বহুমাত্রিক কর্মধারার গুণাবলিতে পূর্ণ ছিলেন আল্লামা নুরুল হুদা ফয়েজী’ আন্তর্জাতিক বাজারে দুই মাসের মধ্যে সর্বনিম্ন জ্বালানি তেলের দাম জমাদিউস সানি মাস শুরু, রমজানের বাকি আর তিন মাস বায়তুল মোকাররমে আজ কেরাত সম্মেলন, তেলাওয়াত করবেন ৭ দেশের কারী সম্মিলিত ইমাম খতীব পরিষদের সৌদি আরব শাখার আহ্বায়ক কমিটি গঠন

সিলেট অঞ্চলের সব নদ-নদীর পানি বাড়ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিলেটসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান-প্রধান নদ-নদীর পানি হু হু করে বাড়ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রর তথ্যমতে আগামী ২৪ ঘণ্টায় এ অবস্থার আরও অবনতি হবে।

বুধবার (৪ মে) সন্ধ্যায় পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ নিয়ে সতর্ক নোটিশ দিয়েছে।

দেশের আবহাওয়া সংস্থাগুলোর গাণিতিক মডেল ভিত্তিক পূর্বাভাসে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন ভারতের বরাক অববাহিকা, মিজোরাম ও ত্রিপুরা প্রদেশের কতিপয় স্থানে এ বৃষ্টি হবে। ফলে সুরমা, কুশিয়ারা, গামতী, মনু, তিতাস, খোয়াই ও ফেনী নদীর পানি দ্রুত বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের গঠিত বিশেষজ্ঞ কমিটি মে মাসের পূর্বাভাসে জানিয়েছে, মে মাসে ভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলীয় কিছু স্থানে স্বল্পমেয়াদী আকস্মিক বন্যা হতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া জানিয়েছেন, দেশের উত্তর-পূর্বাঞ্চলের সব প্রধান নদ-নদীর পানি বাড়ছে। আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত তা অব্যাহত থাকবে।

এদিকে, আগামী ৪৮ ঘণ্টার (২ দিন) মধ্যে আন্দামান সাগর এলাকায় একটি লঘুচাপের সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে।

-এএ