শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

করোনায় আক্রান্ত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। স্থানীয় সময় বুধবার তার শরীরে এ কোভিড-১৯ শনাক্ত হয়।

রিপোর্ট পাওয়ার পর থেকেই নিজ বাড়িতে আইসোলেশনে থেকে কাজ করছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ এই কূটনীতিক।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরও এ নিয়ে বিবৃতি দিয়েছে।

তারা লিখেছে, ‘মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন করোনা টিকার উভয় ডোজ এবং বুস্টার ডোজও নিয়েছিলেন। তবে করোনায় আক্রান্ত হওয়ার পর তার শরীরে হালকা উপসর্গ দেখা দিয়েছে।’

বিবৃতিতে প্রেসিডেন্ট জো বাইডেনের সুরক্ষার বিষয়টি নিয়েও বলা হয়েছে।

সেখানে বলা হয়েছে, ‘তিনি তার নিজের কার্যালয়ে ফিরে আসতে এবং যত তাড়াতাড়ি সম্ভব নিজের সম্পূর্ণ দায়িত্ব ও ভ্রমণ পুনরায় শুরু করতে উন্মুখ হয়ে রয়েছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ