বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার যাত্রাবাড়ী মাদরাসায় বুখারী দরস দেবেন মুফতি তাকী উসমানী, চলছে প্রস্তুতি খাগড়াছড়িতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত অনুতাপে ভরা অন্তর জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের ফেনীর কমিটি গঠন ‘বহুমাত্রিক কর্মধারার গুণাবলিতে পূর্ণ ছিলেন আল্লামা নুরুল হুদা ফয়েজী’ আন্তর্জাতিক বাজারে দুই মাসের মধ্যে সর্বনিম্ন জ্বালানি তেলের দাম জমাদিউস সানি মাস শুরু, রমজানের বাকি আর তিন মাস বায়তুল মোকাররমে আজ কেরাত সম্মেলন, তেলাওয়াত করবেন ৭ দেশের কারী সম্মিলিত ইমাম খতীব পরিষদের সৌদি আরব শাখার আহ্বায়ক কমিটি গঠন

বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে লঞ্চ-স্পিডবোট চলাচল স্বাভবিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সীগঞ্জের শিমুলিয়া নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল স্বাভবিক হয়েছে।

এর আগে বুধবার (৪ মে) ভোর সাড়ে ৬টায় বৈরী আবহাওয়া ও ঝড়ের কারণে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

এরপর আবহাওয়া স্বাভাবিক হওয়ায় সকাল সাড়ে ৮ থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল স্বাভাবিক হয়।

জানা গেছে, ভোরে বৃষ্টির সঙ্গে বাতাস বইতে থাকলে উত্তাল হয়ে ওঠে পদ্মা নদী। এ ছাড়াও কালবৈশাখী ঝড়ের আভাস থাকায় দুর্ঘটনা এ ড়াতে নৌরুটের সব লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিএর বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন জানান, ভোরে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে ঝড়ো বাতাস ও বৃষ্টি শুরু হয়। এ কারণে দুই ঘণ্টার মতো নৌযান চলাচল বন্ধ রাখা হয়। আবহাওয়া স্বাভাবিক হওয়ার পর সকাল সাড়ে ৮টার দিকে আবারও লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু করেছে।

-এএ