সন্তান চাওয়া মাত্রই আমরা মোবাইল তাদের হাতে দিয়ে দেই। তারাও দেখছে ভিডিও। বিভিন্ন কার্টুনসহ নানান ভিডিও। কিন্তু এ ব্যাপারে অভিভাবকরা সচেতন কতটুকু। কি দেখছে বাচ্চা। খেয়াল রাখা সম্ভব কি? সম্ভব হলেও কতটুকু খেয়াল করছি। প্রযুক্তির ব্যবহারে সারাক্ষণ বসে থেকে পাহারা দেয়া সম্ভব নয়। আর তাই প্রয়োজন এমন কিছু পদক্ষেপ যা শিশু-কিশোরদের হাতে নিশ্চিন্তে মোবাইল এবং ডিজিটাল ডিভাইসগুলো দেয়া যায়। এ বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করেছেন আতা হাসিন।
প্রযুক্তির অপব্যবহার রোধে তরুণ প্রজন্মরা ভাবনা শুরু করেছে এটা হলো সবচেয়ে বড় ব্যাপার। খোঁজ নিয়ে জানা গেছে বাংলাদেশের কিছু তরুণ শিশু-কিশোরদের নিয়ে তৈরি করেছে ইউটিউবের মতো একটি অ্যাপ। যার নাম বেবিটিউব। চলুন এ প্রযুক্তির যথাযথ ব্যবহারে তরুণ প্রজন্মের ভাবনা জেনে আসা যাক।
কখন বেবিটিউব করার ধারণা এলো জানতে চাইলে বেবিটিউবের প্রতিষ্ঠাতা শামীম আশরাফ বলেন, আমি যখন 'মেন্টর মশাই' নিয়ে কাজ করি তখন দেখলাম শিশু-কিশোররা ইন্টারনেট প্রচুর ব্যবহার করছে। ব্যবহারের মাত্রা দিনদিন বাড়ছে৷ আমার পরিবারেও একই অবস্থা।
আমরা সচেতনতামূলক কাজ শুরু করি কয়েকজনে মিলে মেন্টর মশাই সংগঠন নিয়ে৷ কিন্তু পরে মাথায় আসে তাদের যে শিশু-কিশোররা ভিডিও দেখে বেশি। সেখান থেকে ভাবনা আসে তাহলে বাচ্চাদের জন্য আলাদা একটি ভিডিও শেয়ারিং সাইট তৈরি করা যায় কিনা। যেখানে তারা নিরাপদে ভিডিও দেখতে পারবে।
আর তখন আমি এবং আমার টিম ২০২০ এর সেপ্টেম্বর মাসে কাজ শুরু করি। সাজ্জাদ পুরো সাইট এবং অ্যাপ সম্পূর্ণ করেন।
সহ-প্রতিষ্ঠাতা সাজ্জাদুল ইসলাম বলেন, যেকোনো বয়সের যে কেউ এই সাইটে ভিডিও আপলোড করতে পারবেন। তবে বেবিটিউবে শিশুদের বিকাশের পথে বাধা হয়, এমন কোনো ভিডিও দেয়া যাবে না। এর কারণ হচ্ছে, প্রতিটি শিশু নিরাপদে ইন্টারনেটের আওতায় থাকতে পারে এবং অভিভাবকরাও যেনো হতে পারেন নিশ্চিন্ত। সে কারনেই বেবিটিউবে শিশু-কিশোরদের জন্য ক্ষতিকারক ভিডিও থাকবে না।এ বিষয়ে সার্বক্ষনিক মনিটরিংয়ের মাধ্যমের অনুমোদনের পরই স্বল্প সময়ের মধ্যে অ্যাকাউন্ট হোল্ডারদের ভিডিওটি আপলোড করা হবে। শিশুদের উপযোগী সব ক্যাটাগরির ভিডিও আপলোড করা যাবে।
বেবিটিউবের সিওও রবিউল ইসলাম বলেন, আজকের শিশু-কিশোররা মোবাইল ও ইন্টারনেট ব্যবহার বান্ধà