শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

ইউক্রেনে যুদ্ধবিরতির আহ্বান মোদির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইউক্রেনে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে কিয়েভ ও মস্কোর মধ্যে শান্তি আলোচনার তাগিদ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ডেনমার্কের কোপেনহেগেনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানিয়েছেন। মঙ্গলবার আল-জাজিরা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

নরেন্দ্র মোদি বলেন, ‘আমরা ইউক্রেনে অবিলম্বে যুদ্ধবিরতি এবং সমস্যা সমাধানের জন্য সংলাপ ও কূটনীতির পথ গ্রহণের আবেদন জানিয়েছি।’

ভারতের প্রধানমন্ত্রী ইউরোপের একটি কূটনৈতিক সফরের অংশ হিসেবে বর্তমানে ডেনমার্কে রয়েছেন। তার আগে তিনি জার্মানি সফর করেন। বুধবার তার ফ্রান্স সফরের কথা রয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে গিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটেছে ভারতের। মস্কো থেকে অস্ত্র আমদানি নিয়ে দিল্লির ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ওয়াশিংটন, এমন আভাস মিলেছে।

তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, নিষেধাজ্ঞা আরোপ না করলেও মস্কোর সঙ্গে দিল্লির দূরত্ব দেখতে চায় ওয়াশিংটন। এমন পরিস্থিতিতেই ইউক্রেনে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন মোদি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ