রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের ‘লক্ষাধিক ধর্মীয় শিক্ষক নিয়োগই অধিকতর যুক্তিসঙ্গত’ ‘৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগে জট কাটাতে কাজ চলছে’ অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু

ষড়যন্ত্র-সংকটের সাগর পেরিয়ে তীরে পৌঁছাবে বাংলাদেশ: সেতুমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ও মানবিক নেতৃত্বে সব ষড়যন্ত্র ও সংকটের সাগর পেরিয়ে বাংলাদেশ তীরে পৌঁছাবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (৩ মে) সকালে নিজের বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, পবিত্র ঈদুল ফিতরের মহিমান্বিত আহ্বানে শান্তি-সুধায় ভরে উঠুক বিশ্বসমাজ এবং দেশপ্রেম আর মানবতাবোধের বহ্নিশিখায় জেগে উঠুক প্রতিটি মানব হৃদয়।

সবার প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, আসুন, সমাজের ধনী, গরিব ধর্ম-বর্ণ-গোত্র, নির্বিশেষে সবাই পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মধ্য দিয়ে ঈদের এই খুশি ভাগাভাগি করে নেই।

পরম করুণাময় আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করে সেতুমন্ত্রী বলেন, মানুষের জীবন থেকে দূরীভূত হোক সব যুদ্ধ বিগ্রহ, মহামারি, দুঃখ-জ্বরা, সুখ শান্তি ও সমৃদ্ধির ধারায় প্রবাহিত হোক বিশ্বলোক।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে অতীতে বাংলাদেশ যেভাবে সংকট পেরিয়ে আশার সুবর্ণ প্রদীপ জ্বালিয়েছে, একইভাবে করোনা সংকট মোকাবিলা করে আবারও নবোদ্যমে কাঙ্ক্ষিত উন্নয়নের পথে, আলোর পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছে অর্থনীতির চাকা।

মনের গহীনে আলো জ্বালিয়ে অমানিশার আঁধার দূর করার আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সহমর্মিতার সহজাত বাঙালি চেতনায় জাগিয়ে তুলে নিজেকে, সমাজ ও দেশকে।

করোনা সংকটে সাবিইকে সাহস ও মনোবল নিয়ে এগিয়ে যাওয়ার আহবান জানিয়ে সেতুমন্ত্রী বলেন, করোনা নিয়ন্ত্রণে এলেও নির্মূল হয়নি।

দলমত নির্বিশেষে করোনা সংকট উত্তরনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের মাধ্যমে ঈদ উদযাপন করে রাজনৈতিক দলমতের ঊর্ধ্বে উঠে অভিন্ন শত্রু করোনাকে প্রতিরোধ করার আহবান জানান।

সূত্র : বাসস

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ