শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

‘নওয়াজের সাজা স্থগিতের কথা ভাবছে পাকিস্তান’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের ক্ষমতাসীন দল মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) দলটির সর্বোচ্চ নেতা সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সাজা বাতিল অথবা স্থগিত করার বিষয়টি বিবেচনা করছে। দেশটির গণমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের৫ ফেডারেল স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ খান একটি বেসরকারি টিভি চ্যানেলকে জানান, কোনো অভিযুক্ত ব্যক্তির সাজা বাতিল ও স্থগিত করা এবং এর আগে ‘ভুলভাবে’ দণ্ডিত হলে তার মামলা একটি আদালতে নতুন করে শুনানির সুযোগ করে দেওয়ার ক্ষমতা ফেডারেল ও পাঞ্জাব প্রাদেশিক সরকার উভয়ের আছে।

তিনি বলেন, এই বিধান পিএমএল-এন এর নেতা নওয়াজ শরিফ ও অন্যদের ক্ষেত্রে প্রয়োগ করা হতে পারে। নিজের স্বাস্থ্যগত অবস্থার ওপর ভিত্তি করে দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন নওয়াজ শরিফ। চিকিৎসার কথা বলে ২০১৯ সালে লন্ডনে গিয়ে স্বেচ্ছানির্বাসিত জীবনযাপন করছেন নওয়াজ।

২০১৭ সালে নওয়াজ শরিফকে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষণা করেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট। দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে সাজাভোগের সময় চিকিৎসার কথা বলে তিনি লন্ডনে যান। পরে স্বেচ্ছানির্বাসিত জীবনযাপন শুরু পর নওয়াজকে বিদেশে যাওয়ার সুযোগ দেওয়া ‘বড় ভুল’ ছিল বলে মন্তব্য করেছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ