মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বেফাকে মেধার স্বাক্ষর রেখেছে মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকার শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের অধীনে অনুষ্ঠিত ৪৫ তম কেন্দ্রীয় পরীক্ষায় মেধার সাক্ষর রেখেছে মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকার শিক্ষার্থীরা।

দ্বীনি শিক্ষার অন্যতম এ বিদ্যাপীঠের মুহতামিম মুফতি মুরতাজা হাসান ফয়েজী মাসুম জানান, বেফাকের কেন্দ্রীয় পরীক্ষায় বিভিন্ন জামাতে ১ম স্থানসহ মোট ৩১ জন ছাত্র মেধাস্থান (বোর্ডস্ট্যান্ড) লাভ করেছে।

তিনি জানান, শরহে বেকায়া জামাতে মোট ৮ জন মেধাস্থান লাভ করেছে,  দুইজন মুমতাজ হয়েছে । নাহবেমীর জামাতে মেধাস্থান লাভ করেছে ১৫।

এছাড়া হিফজ বিভাগে ১ ম স্থানসহ মোট ৮ জন মেধা তালিকায় জায়গা করে নিয়েছেন।

এদিকে মুফতি মুরতাজা হাসান ফয়েজী মাসুম বেফাক পরীক্ষায় ঈর্ষণীয় এ ফলাফল অর্জন করায় মাদরাসার শিক্ষক ও পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রদের মোবারকবাদ জানিয়েছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ