মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বেফাকের মেধা তালিকায় মাদরাসা মারকাযুল ইহসানের ৪৬ শিক্ষার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাক) এর কেন্দ্রীয় পরীক্ষায় মাদরাসা মারকাযুল ইহসান ঢাকার শিক্ষার্থীরা মেধার স্বাক্ষর রেখেছে।

জানা যায়, কিতাব বিভাগে সর্বমোট পরীক্ষার্থী ৯২ জনের মধ্যে সর্বোচ্চ মেধাতালিকায় স্থান পেয়েছে ৪৬ জন।

মাদরাসার কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাক) এর অধীনে অনুষ্ঠিত কেন্দ্রীয় পরীক্ষায় প্রতিষ্ঠার পর থেকেই দেশের ঐতিহ্যবাহী দীনী শিক্ষা প্রতিষ্ঠান মাদরাসা মারকাযুল ইহসান ঢাকা আল্লাহপাকের অশেষ মেহেরবানীতে ঈর্ষণীয় সাফল্য অর্জন করে আসছে। এরই ধারাবাহিকতায় ৪৫তম বেফাক পরীক্ষায় হেফজ বিভাগে ২য় স্থানসহ মোট ৪৬ জন সর্বোচ্চ মেধাতালিকায় উত্তীর্ণ হয়েছে।

জানা যায়, হেফজ বিভাগে ১ জন, তাইসীর জামাতে ৩০ জন, নাহবেমীর জামাতে ১২ জন, শরহেবেকায়া জামাতে ২ জন এবং মেশকাত জামাতে ১জন শিক্ষার্থী মেধা তালিকায় স্থান করে নেয়।

প্রতিষ্ঠানটিতে ভর্তি বিষয়ে জানা যায়, মাদরাসা মারকাযুল ইহসান ঢাকায়  ৯ মে সোমবার থেকে শুরু হচ্ছে ভর্তি কার্যক্রম।

যাতায়াত: ঢাকার যেকোনো স্থান থেকে যাত্রাবাড়ী চৌরাস্তা / সায়দাবাদ জনপদের মোড় / দয়াগঞ্জ থেকে ৫ মিনিটের দূরত্বে ৬ নং শহীদ ফারুক সড়ক, পশ্চিম যাত্রাবাড়ী। (আল আরাফাহ ইসলামি ব্যাংক) এর উপরে অবস্থিত মাদরাসা মারকাযুল ইহসান ঢাকা।

-কেএল