শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

মধ্যবিত্তের ঈদও হোক আনন্দমুখর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হুসাইন আহমদ।।

ঈদ মানে আনন্দ, উল্লাস ও খুশি। ঈদ আসে সবার মাঝে খুশি ও আনন্দের জোয়ার নিয়ে। তাই ঈদ মানেই খাওয়া-দাওয়া, নতুন জামা-কাপড় কেনাকাটা ও বিভিন্ন জায়গা ঘোরাঘুরি ইত্যাদির বড়ই ব্যস্ততা। যখন ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্করা, সবাই ঈদের আনন্দকে বরণ করে নেওয়ার জন্য উদ্গ্রীব থাকে অধীর আগ্রহে। কারণ, ঈদ মুসলমানদের ধর্মীয় সবচেয়ে বড় উৎসব। ঈদ হলো দু'টি এক. ঈদুল ফিতর। দুই. ঈদুল আজহা।

এবারও সবাই এই ঈদকে আনন্দ-উল্লাসে কাটানোর জন্য সব রকম আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। অনেকের তো সবকিছু করা এক রকম শেষই। কিন্তু একটি কথা বলতে হয়, আসন্ন এই ঈদে আমরা যারা আনন্দ-উল্লাস ও মজা করার জন্য দামি দামি মার্কেট, বাজার ও ভালো-মন্দ খাওয়া-দাওয়ার জন্য অনেক কিছু কিনবো, অনেক কিছু করবো! আমাদের এই আনন্দ ও মজার সাথে যদি আমাদের সমাজের ও আশেপাশের প্রতিবেশীদের একটু শরিক করি, প্রতিবেশীদের একটু খোঁজ-খবর নেই৷ যাদের মধ্যে দুই শ্রেণির মানুষ রয়েছে।

এক. যারা অসহায়। তারা কোথাও কোথাও হাত পাতে ও কখনো কিছু কিছু পায়ও। কিন্তু দুই. এমন শ্রেণির মানুষ। যারা শত প্রয়োজন ও অভাবের মধ্যেও কখনো কারো কাছে মুখফুটে কিছু চায় না, কখনো প্রকাশও করে না। তাদের নিম্নবিত্ত ও মধ্যবিত্ত হয়।

তাদের দেখলে মনে হবে, বেশ ভালোই আছে। কিন্তু প্রকৃতপক্ষে সমাজের এই শ্রেণির মানুষের খুবই কষ্টে দিন অতিবাহিত করে, খুবই অসহায় অবস্থায় চলে। তাই আসন্ন এই ঈদে যাদের সামর্থ্য আছে, তারা যদি এসকল অসহায়, গরীব ও মধ্যবিত্ত পরিবারের মানুষের পাশে দাঁড়ান। তাহলে তাদের ঘরে ঈদের আনন্দ ও উৎসব হবে, তাদের মুখে ও প্রাণে হাসি ফুটবে। আর তখন তাদের হাসিতে সকলের আনন্দটাও দ্বিগুণ থেকে দ্বিগুণ হবে।

অতএব, আসন্ন ঈদুল ফিতরের ঈদ আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে ও সকল প্রাণে, বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণির ঈদ আনন্দের হাসি ফোটাতে ব্যক্তিগতভাবে নিজে ও সামর্থ্যবান শ্রেণিকে এগিয়ে আসতে হবে। তাহলেই আমাদের এই ঈদ উৎসব হবে আনন্দমুখর ও প্রাণবন্ত। সকলের জন্য এই শুভ কামনা ও দোয়া রইলো।

লেখক: শিক্ষার্থী, ইসলামী আইন ও গবেষণা বিভাগ (ইফতা-দ্বিতীয় বর্ষ), দারুস-সুন্নাহ মাদরাসা টাংগাইল।

এনটি