রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের ‘লক্ষাধিক ধর্মীয় শিক্ষক নিয়োগই অধিকতর যুক্তিসঙ্গত’ ‘৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগে জট কাটাতে কাজ চলছে’

একদিনে বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ের রেকর্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঘরমুখো মানুষের ঈদযাত্রায় বঙ্গবন্ধু সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় টোল আদায়ের রেকর্ড হয়েছে। এই সময়ে সেতুটি দিয়ে ৪৩ হাজার ২৫৭টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে তিন কোটি ১৪ লাখ ৮৩ হাজার ৪৫০ টাকা।

রোববার (১ মে) এক খুদেবার্তায় বঙ্গবন্ধু সেতু টোল প্লাজার ইনচার্জ প্রবীর ঘোষ এই তথ্য নিশ্চিত করেছেন।

বঙ্গবন্ধু সেতু টোল প্লাজার এই কর্মকর্তা জানান, বঙ্গবন্ধু সেতু দিয়ে শনিবার (৩০ এপ্রিল) ভোর ৬টা থেকে রোববার (১ মে) ভোর ৬টা পর্যন্ত বাস, ট্রাক, পিকআপ, মোটরসাইকেল ও মিনিট্রাকসহ বিভিন্ন ধরনের ৪৩ হাজার ২৫৭টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে বঙ্গবন্ধু সেতু পূর্ব টোলপ্লাজায় যানবাহন পারাপার হয়েছে ২৬ হাজার ৯৬৮টি। আর টোল আদায় হয়েছে এক কোটি ৮৪ লাখ ৫৯ হাজার ২০০ টাকা।

এদিকে, সেতুর পশ্চিম টোলপ্লাজা দিয়ে পারাপার হয়েছে ১৬ হাজার ২৫৪টি যানবাহন। এতে টোল আদায় হয়েছে এক কোটি ৩০ লাখ ২৪ হাজার ২৫০ টাকা।

টোল প্লাজার এই কর্মকর্তা আরও জানান, ঈদ ঘনিয়ে আসায় ধীরে ধীরে গাড়ির চাপও বাড়ছে। ভোগান্তি লাঘবে সেতুর পূর্ব ও পশ্চিম পাড়ে টোলপ্লাজার উভয় পাশে মোট ১৮ পয়েন্টে টোল আদায়ের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার পর গত ঈদে একদিনে সর্বোচ্চ ৫২ হাজার ৭৬৮টি যানবাহন পারাপার হয়, যা এ যাবৎকালের সর্বোচ্চ যানবাহন পারাপারের রেকর্ড।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ