শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম ১৮টি দেশে পৌঁছেছে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা জারি

মে মাসে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারত মহাসাগর বা দক্ষিণ আন্দামান সাগরে সৃষ্টি হতে পারে ঘূর্ণিঝড়। বর্তমানে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা রয়েছে ২৮-৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। যার ফলে ক্রমশ শক্তি বাড়াবে এ ঝড়টি বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বৈশাখের প্রচণ্ড দাবদাহের মধ্যে বৃষ্টির অপেক্ষায় গোটা দক্ষিণবঙ্গ। রোববার থেকে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর।

এরই মধ্যে মের মাঝামাঝি বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ঘূর্ণিঝড়, যা পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে বলে মনে করছেন আবহাওয়া অফিস।

পূর্বাভাস অনুসারে আগামী ৫ মের পর বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি নিম্নচাপ, যা প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। প্রবল শক্তি নিয়ে সেই ঝড় আছড়ে পড়তে পারে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ উপকূলে।

আবহাওবিদরা জানান, নিম্নচাপ, সুস্পষ্ট নিম্নচাপ, গভীর নিম্নচাপ হয়ে পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। তবে গোটাটাই নির্ভর করছে ঘূর্ণাবর্ত সৃষ্টির পর আবহমণ্ডলের উচ্চস্তরে বাতাসের গতি ও তার অভিমুখের ওপর।

ঘূর্ণিঝড়টির পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে গাঙ্গেয় বদ্বীপে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তেমনটা হলে উপকূলবর্তী জেলাগুলোর ব্যাপক ক্ষতি হতে পারে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ