আওয়ার ইসলাম ডেস্ক: বর্তমানে বিশ্বে প্রায় ১.৯ বিলিয়নেরও বেশি মুসলমান রয়েছে। যার প্রায় ৪ মিলিয়ন বাস করে মার্কিন যুক্তরাষ্ট্রে।
বিশ্বব্যাপী এ বিশাল জনগোষ্ঠীর কাছে ইতিবাচক বার্তা পৌঁছে দেয়ার মত উল্লেখযোগ্য কোনো মাধ্যম এখনো হয়ে ওঠেনি। সেই শূণ্যস্থান পূরণ করতেই প্রতিষ্ঠিত হয়েছে ‘ITVUSA’।
‘ITVUSA’-এর সিও মুহাম্মদ শহিদুল্লাহ জানান, সারা বিশ্বে দাওয়ার বার্তা ছড়িয়ে দিতে ও মিডিয়ার মাধ্যমে মুসলিমদের সঠিক ইসলামি শিক্ষায় শিক্ষিত করতে অক্লান্ত পরিশ্রম করছে এ প্রতিষ্ঠান।
‘ITVUSA’-এর কার্যাবলি জানাতে গিয়ে তিনি বলেন, বিশ্বব্যাপী ৩৫টিরও বেশি টেলিভিশন নেটওয়ার্কের কভারেজসহ ১১০টি দেশে ITVUSA 24x7 কাজ করে যাচ্ছি। আমরা ইসলামি দাওয়াহ সামনে রেখে সব বয়সের মানুষকে সুস্থ বিনোদনের মাধ্যমে ইসলামি শিক্ষায় শিক্ষিত করতে বিভিন্ন অনুষ্ঠান পরিচালনা করে থাকি। এর বেশিরভাগ অনুষ্ঠান রেকর্ড ও সরাসরি সম্প্রচার করা হয় নিউ ইয়র্কে আমাদের স্টুডিও থেকে।
‘আমরা তিনটি ভিন্ন ভাষায় প্রোগ্রাম পরিচালনা করে থাকি। আমাদের অনুষ্ঠানের ৯৫% ইংরেজি ও আরবিতে। বাকি ৫% বাংলায়। সারা বিশ্বের মুসলিমরা অন্যান্য নেটওয়ার্ক চ্যানেলের পাশাপাশি ‘itvusa.tv’ এ প্রোগ্রামগুলি দেখতে পারেন।’
তিনি বলেন, ‘ITVUSA’ এর একটি শক্তিশালী সামাজিক মিডিয়া রয়েছে। আমাদের ইউটিউব চ্যানেলে প্রায় ৪,৭০০টি ভিডিও থেকে ২.৪ মিলিয়নেরও বেশি ভিউ রয়েছে। ফেসবুকেও আমাদের প্রায় ১১০,০০০ ফলোয়ার রয়েছে। দিনদিন এ ফলোয়ার বেড়েই চলছে।
‘ITVUSA’ এর সূচনা সময়ের কথা জানাতে গিয়ে তিনি বলেন, বিশ্বের মানুষের কাছে তথ্যভিত্তিক ইসলামের মৌলিক নীতি আদর্শকে উপস্থাপনের লক্ষ্যে ‘ITVUSA’-এর যাত্রা হয়েছিল ২০০০ সালে। অবশেষে আমাদের চ্যানেলটি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অলাভজনক প্রতিষ্ঠান হিসাবে নিবন্ধিত হয়। ২০১৬ সালে ‘শান্তির আহ্বানে, মানবতা রক্ষায়’ স্লোগানকে সামনে রেখে বাণিজ্যিকভাবে পথচলা শুরু করে।
‘আমাদের এ পথ চলায় তিনভাগের মিশনগুলো হল- ১. মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে আমেরিকান মুসলমানদের পরস্পর পরিচয় যোগাযোগ রক্ষà¦