শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

এগিয়ে চলছে ফকীহুল মিল্লাত রহ. স্মারক গ্রন্থের কাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।কাউসার লাবীব।।

অনলাইন নিউজ পোর্টাল আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের উদ্যোগে এগিয়ে চলছে উপমহাদেশের বরেণ্য আলেম ফকিহুল মিল্লাত মুফতি আব্দুর রহমান রাহিমাহুল্লাহ’র প্রামাণ্য স্মারকগ্রন্থ প্রকাশের কাজ।

আওয়ার ইসলামের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ‘ফকিহুল মিল্লাত রহ.’ স্মারকগ্রন্থের সার্বিক তত্ত্বাবধান করছেন বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক ও খানকাহে ইমদাদিয়া আশরাফিয়া আবরারিয়া জানেশীন মুফতি আরশাদ রাহমানী।

জানা যায়, গত ১৫ অক্টোবর (শুক্রবার) ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরায় খানকাহে ইমদাদিয়া আশরাফিয়া আবরারিয়া এর ১৮তম বার্ষিক ইহইয়ায়ে সুন্নত ইজতিমায় ফকিহুল মিল্লাত মুফতি আব্দুর রহমান রাহিমাহুল্লাহ’র প্রায় তিন হাজার খোলাফা, শাগরেদ, শুভানুধ্যায়ী আলেমের মজলিসে স্মারকের উদ্যোগ গ্রহণ করায় আওয়ার ইসলামকে ধন্যবাদ জানান মুফতি আরশাদ রাহমানী। পাশাপাশি সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানের কথাও জানান।

আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব জানান, গত ২০ অক্টোবর (বুধবার) ফকিহুল মিল্লাতের ছোট সাহেবজাদা মাওলানা শাহেদ রাহমানীর নেতৃত্বে মুফতি আব্দুর রহমান রহ. এর জন্মস্থান ও প্রথম কর্মস্থল বৃহত্তর চট্টগ্রাম সফরে যায় টিম আওয়ার ইসলাম। পর্যায়ক্রমে বৃহত্তর উত্তরবঙ্গ, ভোলা, ফেনী, নোয়াখালী কুমিল্লা ও ঢাকাসহ ফকীহুল মিল্লাতের স্মৃতিবিজরিত জায়গাগুলো সফর করেছে আওয়ার ইসলাম টিম। পর্যায়ক্রমে আওয়ার ইসলাম টিম পুরো দেশ ও দেশের বাইরে সফর করবে ইনশাআল্লাহ।

প্রসঙ্গত, ফকিহুল মিল্লাত রহ. এর সঙ্গে আপনার সম্পর্ক ও ঘনিষ্ঠতার সূত্রে স্মৃতি বা আলোকপাতধর্মী লেখা আমাদের পাঠাতে পারেন। অনুগ্রহ করে লেখার ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখবেন:

ক. ফকিহুল মিল্লাত রহ. এর সঙ্গে আপনার ঘনিষ্ঠ কোনো স্মৃতি থাকলে তা উল্লেখ করুন। তাঁর জীবনের অনুসরণযোগ্য দিকগুলোর ওপর আলোকপাত করুন।
খ. আপনি যদি তার সঙ্গে সফর করে থাকেন, বিশেষ করে হজ-ওমরার সফর; সে স্মৃতিকথাগুলো উল্লেখ করতে পারেন। আপনার চোখে তাঁর চরিত্রের আদর্শ প্রশংসনীয় দিকগুলো উল্লেখ করুন।
গ. আপনার সঙ্গে যদি ফকিহুল মিল্লাহ রহ. কোনো ইসলাহী সম্পর্ক থেকে থà¦