সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা শনিরআখড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল সাবেক ব্যাংক কর্মকর্তার চকরিয়াতে মারহামা ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ 'ইসলামের সামনে বৈশ্বিক চ্যালেঞ্জ, জ্ঞানভিত্তিক দাওয়াতের বিকল্প নেই' বিকেএম নেতা মাওলানা ইউসুফ আশরাফের বাইপাস অস্ত্রোপচার, দোয়ার আবেদন মধ্যপ্রাচ্যের ৩ দেশের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

বড়পীর হযরত আব্দুল কাদের জিলানীকে নিয়ে  নাশিদ স্টুডিও এর গজল সাড়া ফেলছে নেটদুনিয়ায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বড়পীর হযরত আব্দুল কাদের জিলানীকে নিয়ে  নাশিদ স্টুডিও প্রকাশিত গজলটি নেটদুনিয়ায় সাড়া জাগিয়েছে। গত ২১ এপ্রিল ইসলামি সংগীত প্রকাশের ইউটিউব চ্যানেল নাশিদ স্টুডিওতে সংগীতটি প্রকাশিত হয়। প্রকাশিত হওয়ার পরই শ্রোতারা দারুণভাবে গ্রহণ করে সংগীতটিকে।

হযরত আব্দুল কাদের জিলানী এর শানে গাওয়া সংগীতটি গেয়েছেন ও কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় নাশিদ শিল্পী শামিম মাহমুদ। সংগীতটি লিখেছেন ইসলামি সংগীতের বিশিষ্ট গীতিকার ইসমাঈল তকি শাহ। ভিডিও মেকিং করেছেন রাশেদুল ইসলাম। সংগীতটির সাউন্ড ডিজাইন করেছেন নাহিমুল ইসলাম।

সংগীতটি প্রকাশের পরপরই দর্শকদের ইতিবাচক সাড়া পেয়েছে আলোচিত সংগীতটি। ইতিমধ্যে কেবল ইউটিউবে নাশিদ স্টুডি চ্যানেলে শতাধিক  শ্রোতা তাদের মতামত প্রকাশ করেছেন। যাদের প্রায় সবাই-ই জানিয়েছেন হযরত আব্দুল কাদের জিলানীকে নিয়ে গজলটি তাদের কাছে অনেক ভালো লেগেছে। ধারনা করা হচ্ছে খুব শিগগিরই সংগীতটি নতুন মাইলফলক স্পর্শ করবে।

হযরত আব্দুল কাদের জিলানীকে নিয়ে সংগীতটি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে নাশিদ স্টুডিও এর স্বত্বাধিকারি শামিম মাহমুদ বলেন- নাশিদ স্টুডিও সব সময়ই ব্যতিক্রমী এবং উন্নতমানের সংগীত প্রকাশ করে থাকে। আব্দুল কাদের জিলানীকে নিয়ে এই সংগীতটির ভিন্নতা রয়েছে অনেকভাবেই। বিশেষ করে এর সুর ও গায়কী যে কারো হৃদয়ে আগ্রহ তৈরি করবে। এছাড়াও ভিডিওতে আব্দুল কাদের জিলানী এর একটি প্রসিদ্ধ ঘটনা উপস্থাপন করা হয়েছে।  আগামীতে নাশিদ স্টুডিও ভালো ভালো কাজ উপহার দিবে বলেও তিনি জানান।

-এডিব্লিউ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ