শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম ১৮টি দেশে পৌঁছেছে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা জারি

র‌্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহারে ভারতের সহায়তা চাওয়া হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর বৃহস্পতিবার দুইদিনের সফরে ঢাকা আসছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের দিনক্ষণ, যৌথ নদী কমিশন ও যৌথ পরামর্শক কমিটির বৈঠকের দিন তারিখ ঠিক করা হবে এই সফরে। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এসব তথ্য জানিয়ে বলেছেন, জয়শঙ্কর বিশেষ সুখবর নিয়ে আসছেন বলেই তিনি জানতে পেরেছেন।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে গত বছর মার্চে বাংলাদেশে এসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ফিরতি সফরের কথা। মোদীও আমন্ত্রণ জানিয়ে রেখেছেন। কিন্তু করোনার কারণে সফরটি হয়ে উঠেনি। এবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সেই আমন্ত্রণপত্র নিয়েই আসছেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন জানিয়েছেন, তিনি বিশেষ সুখবর নিয়ে আসছেন।

তাঁর এই সফরে দুই দেশের যৌথ পরামর্শক কমিটি এবং নদী কমিশনের বৈঠকসহ বেশ কিছু বৈঠকের তারিখ নিয়ে আলোচনা হবে জানান পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী জানান, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আগামী ২৮ এপ্রিল ঢাকায় আসছেন। তিনি একটি বিশেষ বার্তা নিয়ে বাংলাদেশে আসছেন। বিশেষ বার্তাটির বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তিনি একটি বিশেষ বার্তা দেবেন। ভারতীয় পত্রপত্রিকা বলছে, তিনি প্রধানমন্ত্রীকে দাওয়াত দিতে আসছেন। এর আগে প্রধানমন্ত্রীকে দাওয়াত দেওয়া হয়েছিল, কিন্তু এবার হয়তো তারিখসহ আমন্ত্রণ জানানো হবে।’

র‌্যাবের এর ওপর নিষেধাজ্ঞা তুলতে ভারতের সহযোগিতা চাওয়া হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারত বিষয়টি যুক্তরাষ্ট্রের কাছে উত্থাপন করবে। যুক্তরাষ্ট্রে বসবাসকারী ৪৫ লাখ ভারতীয় জনগণও যুক্তরাষ্ট্র সরকারকে বলেছে। তারা এটি করেছে শুধু ভারত আমাদের বন্ধু রাষ্ট্র বলে।’ তিনি বলেন, র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে বেশকিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।

দুইদেশের অমিমাংসিত বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করতে পররাষ্ট্রমন্ত্রী আগামী মাসের শেষনাগাদ ভারত সফরে যেতে পারেন।

মোমেন আরও বলেন, ‘সবকিছু নিয়ে আলোচনা হবে। এর মধ্যে তিস্তা নদীর পানি বণ্টনসহ অন্যান্য বিষয়, সীমান্ত ব্যবস্থাপনা, বাণিজ্যবিষয়ক বিভিন্ন অমীমাংসিত বিষয় রয়েছে।’

এই সফরে জয়শঙ্কর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ