সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের

একাধিক মৃতব্যক্তির জানাযা পড়ানোর সঠিক নিয়ম কী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আমাদের হাসপাতালের পাশেই মসজিদ। মসজিদ সংলগ্ন বড় মাঠ। হাসপাতালে প্রায়ই দু চার জন করে মারা যায়। ওয়ারিসগণ মসজিদ সংলগ্ন মাঠেই জানাযার এন্তেজাম করে।

একাধিক জানাযা উপস্থিত হলে সময় স্বল্পতার করণে মাঝেমধ্যে একত্রে জানাযার নামায আদায় করা হয়। কিন্তু প্রতিবারেই মায়্যেতকে কীভাবে রাখতে হবে এ নিয়ে দ্বন্দ্ব লেগে থাকে। বিভিন্নজন বিভিন্ন মত দেয়। আমরা কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারি না। জানার বিষয় হল, একাধিক জানাযার ক্ষেত্রে মায়্যেতকে রাখার সঠিক পদ্ধতিটা কী? জানিয়ে বাধিত করবেন।

উত্তর একত্রে একাধিক লাশের জানাযা আদায় করতে চাইলে লাশগুলোকে ইমামের বরাবর সামনে কিবলার দিকে সারিবদ্ধভাবে রাখাই উত্তম।

উল্লেখ্য, এক্ষেত্রে সকল লাশ যদি পুরুষ হয় তাহলে মর্যাদা ও বয়সের দিক থেকে যারা বড় হবে তাদেরকে ইমামের নিকটে রাখা হবে। আর পুরুষের সাথে যদি নারী ও শিশুর লাশও থাকে তাহলে ইমামের সামনে প্রথমে পুরুষের লাশ, তারপর শিশু অতপর নারীদেরকে রাখা হবে।

নাফে রাহ. থেকে বর্ণিত, তিনি বলেন,

عَنِ ابْنِ عُمَرَ، أَنَّهُ كَانَ إذَا صَلَّى عَلَى جِنَازَةِ رِجَالٍ وَنِسَاءٍ جَعَلَ الرِّجَالَ مِمَّا يَلِيهِ وَالنِّسَاءَ خَلْفَ ذَلِكَ مِمَّا يَلِي الْقِبْلَةَ.

আবদুল্লাহ ইবনে উমর রা. যখন একাধিক মায়্যেতের জানাযা পড়াতেন আর নারী-পুরুষ একসাথে থাকত তখন তিনি আগে পুরুষের লাশ তার সামনে রেখে নারীদের লাশ তার পরে রাখতেন। -মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস ১১৬৮২

প্রকাশ থাকে যে, শরীয়তে এক মৃতের জন্য একবারই জানাযা পড়ার হুকুম এসেছে। এক মৃতের একাধিক জানাযা পড়া ঠিক নয়।

-কিতাবুল আসার ১/২৫৮; মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস : ১১৬৮৯; কিতাবুল আসল ১/৩৫০; আলমুহীতুল বুরহানী ৩/৭৭; মাবসূত, সারাখসী ২/৬৫; খুলাসাতুল ফাতাওয়া ১/২২৪; আদ্দুররুল মুখতার ২/২১৯।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ