শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ইফতারের পর পেট ফাঁপা দূর করতে করণীয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইফতারের পর পেট ফাঁপা কিংবা গ্যাসের সমস্যা দেখা দেয় অনেকের। সারা দিন রোজা থাকার পর ভূড়িভোজ করলে সমস্যা বেশি হয়। এছাড়াও ভাজাপোড়া খেলে পেট সমস্যা হয়। এই সমস্যার সমাধান খাবারেই আছে। পেট ফেঁপে থাকার অর্থ— অন্ত্র ও পেটে জমেছে গ্যাস। পেট ফাঁপা ছাড়াও রমজানে কোষ্ঠকাঠিন্য ও বদহজম হয়।

পেট ম্যাসেজ করা: ধীরে ধীরে পেট ম্যাসেজ করুন। এভাবে ম্যাসাজ করতে পারলে গ্যাস আপনার অন্ত্রের নীচের দিকে চলে আসবে এবং পায়ুদ্বারের মাধ্যমে বেরিয়ে যাবে। এক্ষেত্রে পেটের উপরি ভাগে ম্যাসেজ করুন। ডান হাতটিকে ডানদিকে বুকে খাঁচার হাড়ের নিচের দিকে ধরুন। এরপর গোলভাবে ম্যাসেজ করুন। এভাবেই দ্রুত সমস্যা কমা সম্ভব।

উষ্ণ গরম পানিতে গোসল: পেটের সমস্যা মেটাতে চাইলে উষ্ণ গরম পানিতে গোসল করুন। গরম পানি পেটে ব্যথা কমাতে পারে। এমনকী দূর করে দিতে পারে গ্যাসের সমস্যা। এছাড়া গরম পানিতে গোসল করলে অন্ত্রের উপর চাপ কমে। এমনকী অন্ত্র ভালো থাকে। তাই আর চিন্তা নেই।

ফাইবার যুক্ত খাবার: অনেকে প্রায়ই পেট ফাঁপা, গ্যাসের সমস্যায় ভোগেন। তাই ইফতারে বেশি করে ফাইবার জাতীয় খাবার খান। কারণ ফাইবার এই সমস্যা অনেকটাই কমিয়ে দিতে পারে। এক্ষেত্রে নারীদের দিনে ২৫ গ্রাম ও পুরুষের ক্ষেত্রে ৩৮ গ্রাম ফাইবার পুরো দিনে খাওয়া উচিত। সবজি ও হোল গ্রেইনে ভালো পরিমাণে ফাইবার থাকে।

কলা খান: কলা খেলে এই সমস্যা একেবারে কমিয়ে দিতে পারে। কারণ কলা পেট থেকে গ্যাস বের করে দেয়। এমনকী গ্যাস জমতেও দেয় না। এক্ষেত্রে প্রথম অস্ত্র হল পানি পান। পানি পান করলে অনেক সমস্যার হতে পারে সমাধান। এছাড়া পাশাপাশি গ্রিন-টি কার্যকরী হতে পারে।

যোগ ব্যায়াম: পেট ফাঁপা বা গ্যাসের সমস্যা অনায়াসে কমিয়ে দিতে পারে হাঁটা ও যোগ ব্যায়াম। আসলে হালকা ব্যায়ামে পেটের পেশির ব্যায়াম হয়। এমনকী অন্ত্র ঠিকমতো কাজ করতে পারে। ফলে পেট থেকে বেরিয়ে যেতে থাকে গ্যাস। কিছুক্ষণ ব্যায়াম করার পরই আপনার নিজেকে হালকা মনে হবে। তাই এবার থেকে অবশ্যই এই কৌশল ব্যবহার করুন।

-এএ