শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ধর্ম ও বিজ্ঞানের বিষয়ে কী ভাবছেন ইসলামি চিন্তাবিদ ও বিজ্ঞানীরা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রফিকুল ইসলাম জসিম ।।

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে একটি ঘটনায় ধর্ম ও বিজ্ঞানের দ্বন্দ্ব সামনে এসেছে। পাশাপাশি ধর্ম নিয়ে বাড়ছে অসহিষ্ণুতা। এ বিষয়ে কী ভাবছেন ইসলামি চিন্তাবিদরা? বিজ্ঞানীরাই বা কী বলছেন? আসলেই ধর্ম আর বিজ্ঞান কি সাংঘর্ষিক? এ বিষয়ে সঙ্গে কথা বলেছেন দুইজন ইসলামি চিন্তাবিদ এবং দুইজন বিজ্ঞানী।

বিজ্ঞান চর্চা করতে গিয়ে বা পড়াতে গিয়ে কখনও কি মনে হয়েছে ধর্ম আর বিজ্ঞান সাংঘর্ষিক? জবাবে ইউজিসি অধ্যাপক ড. হাসিনা খান বলেন, “আমি কোনো দিনই সে সমস্যা পাইনি, একেবারেই না। কোনো রকম বিরোধ আমি দেখিনি এবং সে কথাটাই আমি প্রচার করি আমার ক্লাসে। আমি যে বিষয়টা পড়াই তার মধ্যে এ বিষয়টা টেনে আমি এটাই বোঝানোর চেষ্টা করি যে, এর মধ্যে কোনো বিরোধ নেই।”

এই যে বিজ্ঞানকে ধর্মের বিরুদ্ধে দাঁড় করানো হয় এটা কেন? এর জবাবে ড. খান বলেন, “এটা কারও স্বার্থে করা হয়। নিজের কোনো এজেন্ডা বা কিছু পাওয়ার জন্য এটা করে বলে আমার আগাগোড়া মনে হয়েছে। ধর্মকে এর মধ্যে নিয়ে আসার কোনো কারণ নেই। ধর্ম কখনও বিজ্ঞানের মধ্যে প্রতিবন্ধকতা করেনি। বিজ্ঞান প্রমাণিত। আমি অনেক অনেক প্রমাণ দিয়ে ক্লাসে পড়াই।”

ধর্ম আর বিজ্ঞানের মধ্যে কোনো সম্পর্ক বা দ্বন্দ্ব আছে কি-না? জানতে চাইলে ইমাম প্রশিক্ষণ একাডেমির পরিচালক মাওলানা আনিসুজ্জামান শিকদার বলেন, “না, প্রশ্নই আসে না। কোনো দ্বন্দ্ব নেই। যদি কোনো দ্বন্দ্ব থাকে সেটা হল আমাদের অজ্ঞানতা। আমাদের বুঝতে না পারার কারণে দ্বন্দ্ব। এটা আমাদের বোঝার ভুল।”

তিনি আরও বলেন, “আল্লাহ কোরআনকে বলেছেন বিজ্ঞানময় কোরআন। পরতে পরতে আল্লাহ বিজ্ঞান নিয়ে আলোচনা করেছেন। দিন থেকে রাত আর আসমান থেকে জমিন এর মধ্যে আল্লাহ জ্ঞানী লোকের জন্য অনেক উপকরণ রেখেছেন। আপনি যদি সৃষ্টিজগৎকে না চেনেন তাহলে তো আপনি স্রষ্টাকে তো চিনবেন না।”

ধর্ম ও বিজ্ঞানের দ্বন্দ্ব প্রসঙ্গে অধ্যাপক ড. আ. ব. ম. ফারুক বলেন, “ধর্ম হল মানুষের নিজস্ব বিশ্বাসের বিষয়। বিজ্ঞানে অভিরুচির কোনো বিষয় না। এখানে যেটা সত্য সেটাই বলতে হবে। একজন একটা ওষুধ আবিষ্কার করেছেন এটা সত্য কথা। সৃষ্টিকর্তা মানুষকে অ