রহমত, বরকত ও মাগফিরাতের সওগাত নিয়ে পবিত্র মাহে রমজান মুমিনের দ্বারপ্রান্তে। মহান আল্লাহর পক্ষ থেকে মুমিনের জন্য শ্রেষ্ঠ উপহার এ মাস। দীর্ঘ এক মাস সিয়াম সাধনায় একজন মুমিন তাকওয়ার গুনে গুনাণ্বিত হতে পারে। হতে পারে রাসুল সা. এর শ্রেষ্ঠ একজন উম্মত। লাভ করতে পারে ইহকালীন ও পরকালীন প্রভূত কল্যাণ। আল্লাহ ও তাঁর রাসূলের বাতলানো পন্থা ও সাহাবায়ে কেরামের নমুনায় রমজান পালনেই তা সম্ভব।
আওয়ার ইসলাম পাঠকের জন্য মাহে রমজান জুড়ে “মাসায়েলে রমজান” শিরোনামে প্রতিদিন গুরুত্বপূর্ণ কিছু মাসায়েল পাঠকের সমীপে উপস্থাপন করা হবে। নিয়মিত মাসায়েল লিখবেন, শেখ জনূরুদ্দীন র. দারুল কুরআন মাদরাসা চৌধুরীপাড়ার ইফতা বিভাগের মুশরিফ, মুফতি সাদেকুর রহমান।।
আমাদের অবশ্যই রমজানের সব শর্ত-শারায়েত আদব ও মুস্তাহাবসমূহের প্রতি যত্নশীল হতে হবে। একজন মুমিন যেন যথাযথ নিয়মে সিয়াম পালন করতে পারে তার জন্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। রাব্বে কারিম প্রত্যেক ঈমানদার পুরুষ ও নারীকে পবিত্র রমজানের রহমত, বরকত ও মাগফিরাত হাসিল করার তৌফিক দান করুন, আমিন।
যেসব কারণে রোজা ভঙ্গ হয় এবং শুধু কাজা ওয়াজিব হয়:- ১. জোরপূর্বক কেউ কোনো কিছু খাইয়ে দিলে। ২. রোজার কথা স্মরণ থাকা অবস্থায় গোসল কিংবা কুলি করার সময় অনিচ্ছাকৃত ভাবে গলার ভিতরে পানি প্রবেশ করলে। নাকে পানি দেওয়ার সময় উপরের দিকে শ্বাস টানার ফলে মস্তিষ্কে কিংবা কণ্ঠনালীতে পানি পৌঁছে গেলে।আলমগিরি ১/ ২০৩।
৩. ইচ্ছাকৃত কংকর, পাথরের টুকরা, মাটি অথবা কাগজের টুকরো গিলে ফেললে। আলমগিরি ১/২০৩। ৪. দাঁতের ভেতর আটকে থাকা বস্তু বের করে খেয়ে ফেললে, যদি তাবুট পরিমাণ বা তার চেয়ে বেশি হয় তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। আর যদি মুখ থেকে বের করে আবার খেয়ে ফেলে তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। চাই বুট পরিমাণের চেয়ে কম হোক বেশি হোক। আলমগিরি ১/২০২ রদ্দুল মুহতার ৩/৩৬৮।
৫. অপরের থুথু গিলে ফেললে অথবা নিজের থুথু বের করে হাতে রেখে আবার তা খেয়ে ফেললে। ৬. দাঁত থেকে বের হওয়া রক্ত গিলে ফেললে যদি থুথু বরাবর বা তার চেয়ে বেশি হয়। আলমগিরি ১/২০৫।
৭. ইচ্ছাকৃত মুখ ভরে বমি করলে অথবা মুখে বমি আসার পর ইচ্ছাকৃত তা গিলে ফেললে আলমগিরি ১/২০৪। ৮. স্ত্রীকে স্পর্শ, চুম্বন বা আলিঙ্গন করার ফলে বীর্যপাত হলে। আলমগিরি ১/২০৫।
৯. ভুলে কোন কিছু আহার করে রোজা ভেঙ্গে গেছে মনে করে ইচ্ছাকৃতভাবে পুনরায় আহার করলে। আলমগিরি ১/২০৬। ১০. সুবহে সাদিক হয়নি মনে করে সাহরি খেল তারপর জানতে পারল যে ঐ সময় সুবহে সাদিক হয়ে গিয়েছিল। রদ্দুল মুতহার ৩/৩৮০।
-এটি