শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভিমরুলের বাসা পোড়াতে গিয়ে আগুন, রাজবাড়ীতে পুড়ল ৫ দোকান নেপালের চেয়েও বড় বিপর্যয়ের আশঙ্কা, ঝুঁকিতে সিকিম ছাত্রদের দিয়ে খাতা মূল্যায়নের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা তিস্তার ভাঙনে নিঃস্ব শতাধিক পরিবার, ঝুঁকিতে আরও ২৫০ বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা, বিভিন্ন এলাকায় হতে পারে ভারি বর্ষণ শিক্ষা মন্ত্রণালয়ে কাজ করাকে ইবাদত মনে করি: শিক্ষামন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫০ ফিলিস্তিনের আঙুরবাগানে ইসরায়েলি বসতিদের লুটপাট নিষ্কাশনে কমছে কাপ্তাই হ্রদের পানি, জেগে উঠছে ঝুলন্ত সেতু ‘গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারের বৈধতা নিয়েই প্রশ্ন উঠবে’

বিশ্বে করোনায় মৃত্যু-শনাক্ত আরও কমেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: কিছুদিন আগেই করোনার তাণ্ডবে টালমাটাল ছিল বিশ্ব। তবে স্বাস্থ্যবিধির ওপর জোর দেওয়ার পাশাপাশি টিকাকরণের ফলে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে এসেছে। বর্তমানে মানুষ অনেকটাই স্বাভাবিক জীবনে প্রবেশ করেছে।

ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্যে দেখা গেছে, গত কয়েকদিন করোনায় মৃত্যু-আক্রান্ত কমতির দিকে। সোমবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৭৯ হাজার ২২০ জন। এ সময় মারা গেছেন আরও এক হাজার ৮৯৩ জন।

এর আগে রোববার (৩ এপ্রিল) সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছিলেন ১০ লাখ ৭ হাজার ৭২১ জন। এ সময় মৃত্যু হয়েছিল ২ হাজার ৬৩৫ জনের। তার আগে শনিবার (২ এপ্রিল) আক্রান্ত হয়েছিলেন ১৩ লাখ ৩১ হাজার ৯৬৬ জন এবং মৃত্যু হয়েছিল ৩ হাজার ৭৪৫ জনের।

সোমবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত সারাবিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪৯ কোটি ১৫ লাখ ৬৪ হাজার ৭২৫ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৪২ কোটি ৬৪ লাখ ৬৫ হাজার ৫৫৩ জন। এ ছাড়া মারা গেছেন ৬১ লাখ ৭৫ হাজার ৮১১ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ১৮ লাখ ৩২ হাজার ৬১২ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ১০ লাখ ৮ হাজার ১৯৮ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ৩০ লাখ ২৮ হাজার ৮৬৩ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ২১ হাজার ৩৮৮ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৮১৬ জন এবং মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৬০ হাজার ২৬৯ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ