শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নেপালের চেয়েও বড় বিপর্যয়ের আশঙ্কা, ঝুঁকিতে সিকিম ছাত্রদের দিয়ে খাতা মূল্যায়নের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা তিস্তার ভাঙনে নিঃস্ব শতাধিক পরিবার, ঝুঁকিতে আরও ২৫০ বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা, বিভিন্ন এলাকায় হতে পারে ভারি বর্ষণ শিক্ষা মন্ত্রণালয়ে কাজ করাকে ইবাদত মনে করি: শিক্ষামন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫০ ফিলিস্তিনের আঙুরবাগানে ইসরায়েলি বসতিদের লুটপাট নিষ্কাশনে কমছে কাপ্তাই হ্রদের পানি, জেগে উঠছে ঝুলন্ত সেতু ‘গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারের বৈধতা নিয়েই প্রশ্ন উঠবে’ চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন, ময়মনসিংহে ট্রেন চলাচলে বিঘ্ন 

টাঙ্গাইলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, পুড়ে গেছে ২০ বসত ঘর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুরে এলপিজি গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ আগুনে পুড়ে গেছে ২০টি বসত ঘর। এই আগুনে ক্ষতির পরিমাণ প্রায় ১০ লক্ষাধিক টাকা বলে বাড়ির মালিক জানিয়েছেন।

রোববার বিকেলে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের সৈয়দপুর এলাকায় বাদল খানের বাড়িতে আগুন লাগার এ ঘটনা ঘটেছে।

উপজেলা ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে বাদল খানের বাড়িতে এলপিজি গ্যাসের একটি বোতল লিক হয়ে হঠাৎ ফেটে যায়। মুহূর্তের মধ্যে আগুনের সূত্রপাত হয়ে চারপাশে ছড়িয়ে পড়ে। একে একে ২০ ঘরে আগুন লাগে। পুলিশ ও ফায়ার সার্ভিস খবর পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। আশপাশে পানির ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বিলম্ব হয়। এ সময় ২০টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।

মির্জাপুর উপজেলা ফায়ার সার্ভিসও সিভিল স্টেশনের অফিসার মো. বেলায়তে হোসেন বলেন, এলপিজি সিলিন্ডার গ্যাসের বোতল থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ