শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভিমরুলের বাসা পোড়াতে গিয়ে আগুন, রাজবাড়ীতে পুড়ল ৫ দোকান নেপালের চেয়েও বড় বিপর্যয়ের আশঙ্কা, ঝুঁকিতে সিকিম ছাত্রদের দিয়ে খাতা মূল্যায়নের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা তিস্তার ভাঙনে নিঃস্ব শতাধিক পরিবার, ঝুঁকিতে আরও ২৫০ বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা, বিভিন্ন এলাকায় হতে পারে ভারি বর্ষণ শিক্ষা মন্ত্রণালয়ে কাজ করাকে ইবাদত মনে করি: শিক্ষামন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫০ ফিলিস্তিনের আঙুরবাগানে ইসরায়েলি বসতিদের লুটপাট নিষ্কাশনে কমছে কাপ্তাই হ্রদের পানি, জেগে উঠছে ঝুলন্ত সেতু ‘গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারের বৈধতা নিয়েই প্রশ্ন উঠবে’

ইস্টার্ন ব্যাংককে পাঁচলাখ টাকা জরিমানা কেন্দ্রীয় ব্যাংকের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নিয়ন্ত্রক সংস্থা কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমতি ছাড়া ঋণ বিতরণ ও বিতরণকৃত ঋণের তথ্য গোপন করায় বেসরকারিখাতের ইস্টার্ন ব্যাংক লিমিটেডকে (ইবিএল) পাঁচলাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (৩ এপ্রিল) এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে একটি চিঠি ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বেসরকারি বাণিজ্যিক ব্যাংককে আগামী ১৪ দিনের মধ্যে জরিমানার টাকা কেন্দ্রীয় ব্যাংকে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো কারণে নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা না হলে কেন্দ্রীয় ব্যাংকের কাছে ইস্টার্ন ব্যাংকের নগদ রিজার্ভ থেকে জরিমানা কেটে নেওয়া হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, বর্তমান ব্যাংকিং নিয়ম অনুযায়ী, মেয়াদি ঋণ দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন প্রয়োজন। একই সময়ে, বাণিজ্যিক ব্যাংককে অবশ্যই একটি নির্দিষ্ট ফর্মে প্রতি মাসে তাদের মেয়াদি ঋণের কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পাঠাতে হবে।

এমনকি সংশ্লিষ্ট ব্যাংকের কোনো পরিচালক বা কোনো সহযোগীকে ঋণ প্রদান করা হলেও ব্যাংকের উচিত বাংলাদেশ ব্যাংককে তা জানানো। কিন্তু, ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তাদের সহযোগী প্রতিষ্ঠানকে ঋণ দেওয়ার বিষয়ে কেন্দ্রীয় ব্যাংককে জানায়নি।

একই সঙ্গে বড় কিছু ঋণ বিতরণের আগে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নেয়নি ব্যাংকটি। তাই ইবিএল কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম ও ব্যাংকিং কোম্পানি আইন লঙ্ঘন করেছে।

সূত্র মতে, ইস্টার্ন ব্যাংক তার সহযোগী প্রতিষ্ঠান ইবিএল সিকিউরিটিজ লিমিটেড এবং ইবিএল ফাইন্যান্স লিমিটেডকে বড় অঙ্কের অর্থ ঋণ দেওয়ার সময় কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমতি নেয়নি।

এটি কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলার এবং ব্যাংকিং কোম্পানি আইনকে লঙ্ঘন করেছে। শুধু তাই নয় এসব ঋণ ব্যাংকটির পরিচালনাও পর্ষদ অনুমোদন করেনি বলে অভিযোগ রয়েছে।

এছাড়া বেসরকারি সুপার অয়েল রিফাইনারি কোম্পানিকে ঋণ দিতে গিয়ে অভ্যন্তরীণ ঋণ ঝুঁকি ব্যবস্থা ও রেটিং সিস্টেম নীতি সম্পর্কে কেন্দ্রীয় ব্যাংকের জারি করা সার্কুলার লঙ্ঘন করা হয়েছে।

এই তিনটি বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক ইবিএল’র কাছে ব্যাখ্যা চেয়েছিল।

চিঠিতে দুটি সহযোগী কোম্পানি ও সুপার অয়েল রিফাইনারিকে ঋণ দেওয়ার বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। ইবিএলের দেওয়া ব্যাখ্যা কেন্দ্রীয় ব্যাংকের কাছে সন্তোষজনক মনে না হওয়ায় জরিমানার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ