শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভিমরুলের বাসা পোড়াতে গিয়ে আগুন, রাজবাড়ীতে পুড়ল ৫ দোকান নেপালের চেয়েও বড় বিপর্যয়ের আশঙ্কা, ঝুঁকিতে সিকিম ছাত্রদের দিয়ে খাতা মূল্যায়নের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা তিস্তার ভাঙনে নিঃস্ব শতাধিক পরিবার, ঝুঁকিতে আরও ২৫০ বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা, বিভিন্ন এলাকায় হতে পারে ভারি বর্ষণ শিক্ষা মন্ত্রণালয়ে কাজ করাকে ইবাদত মনে করি: শিক্ষামন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫০ ফিলিস্তিনের আঙুরবাগানে ইসরায়েলি বসতিদের লুটপাট নিষ্কাশনে কমছে কাপ্তাই হ্রদের পানি, জেগে উঠছে ঝুলন্ত সেতু ‘গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারের বৈধতা নিয়েই প্রশ্ন উঠবে’

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু নেই, শনাক্ত ৫৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে করোনা ভাইরাসে (কোভিড-১৯) সবশেষ ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। এতে ভাইরাসটির সংক্রমণে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১২২ জনেই রয়েছে।

রোববার (৩ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৫৬ জনের দেহে। এ নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫১ হাজার ৭৭০ জনে।

এছাড়া সবশেষ ২৪ ঘণ্টায় ৭ হাজার ৮৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার শূন্য দশমিক ৭৯ শতাংশ। নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৯৬ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮৩ হাজার ৫১০ জন।

এর আগে, শনিবার (২ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু হয়নি। এ সময়ে করোনা শনাক্ত হয় ৫৬ জনের দেহে।

এদিকে ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্যে দেখা গেছে, রোববার (৩ এপ্রিল) সকাল সাড়ে ৮টা পর্যন্ত সারা বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪৯ কোটি ৪৩ হাজার ২৬৩ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৪২ কোটি ৫৬ লাখ ২ হাজার ৯৪৫ জন। এ ছাড়া মারা গেছেন ৬১ লাখ ৭৪ হাজার ৩৩৮ জন।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনা ভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৭টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ