শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভিমরুলের বাসা পোড়াতে গিয়ে আগুন, রাজবাড়ীতে পুড়ল ৫ দোকান নেপালের চেয়েও বড় বিপর্যয়ের আশঙ্কা, ঝুঁকিতে সিকিম ছাত্রদের দিয়ে খাতা মূল্যায়নের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা তিস্তার ভাঙনে নিঃস্ব শতাধিক পরিবার, ঝুঁকিতে আরও ২৫০ বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা, বিভিন্ন এলাকায় হতে পারে ভারি বর্ষণ শিক্ষা মন্ত্রণালয়ে কাজ করাকে ইবাদত মনে করি: শিক্ষামন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫০ ফিলিস্তিনের আঙুরবাগানে ইসরায়েলি বসতিদের লুটপাট নিষ্কাশনে কমছে কাপ্তাই হ্রদের পানি, জেগে উঠছে ঝুলন্ত সেতু ‘গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারের বৈধতা নিয়েই প্রশ্ন উঠবে’

শেষ মুহুর্তে চমক ইমরান খানের, অনাস্থা প্রস্তাব খারিজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বাতিল করে দিলেন দেশটির ডেপুটি স্পিকার। এর আগে ন্যাশনাল অ্যাসেম্বলির কাজ শুরু হতে দেরি হওয়ার কথা জানানো হয়। ঘনিষ্ঠদের সঙ্গে কথাও বলেন ইমরান খান।

অনাস্থা প্রস্তাবটিকে অসাংবিধানিক আখ্যা দিয়েছেন পার্লামেন্টের ডেপুটি স্পিকার কাসিম সুরি।

আজ বিরোধীদলগুলোর আনা অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি হওয়ার কথা। কিন্তু অধিবেশন শুরুর পরপরই ডেপুটি স্পিকার ঘোষণা করেন, বিরোধী জোট যে অনাস্থা প্রস্তাবটি এনেছে তা সংবিধানের অনুচ্ছেদ ৫-এর লঙ্ঘন।

অনাস্থা পদক্ষেপের মাধ্যমে বিরোধীদের প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করতে মোট ৩৪২ জন সংসদ সদস্যের মধ্যে অন্তত ১৭২ জনের সমর্থন প্রয়োজন ছিল।

বিরোধী দলগুলো ১৭২-এর ‘ম্যাজিক’ নম্বর পেরিয়ে গিয়ে ১৭৪ জন সদস্যের সমর্থন নিশ্চিত করতে সক্ষম হয়েছে বলেও জানানো হচ্ছিল।

এমনকি খোদ ক্ষমতাসীন পিটিআইয়ের ১২ জনের বেশি ভিন্নমতাবলম্বী ছাড়াই তা সম্ভব হয়েছে বলেও জানানো হয়। আরো বলা হয়, তারা ইতোমধ্যেই প্রকাশ্যে তাদের সমর্থন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।

তবে ইমরান খান হাল ছাড়তে অস্বীকৃতি জানিয়েছিলেন। শনিবার রাতে এক টিভি চ্যানেলের প্রশ্নোত্তরে ইমরান খান বলেন, শেষ মুহূর্তে কিছু চমক আসবে। তিনি শেষ বল পর্যন্ত খেলবেন। অনাস্থা প্রস্তাবকে তিনি বিদেশিদের প্ররোচনায় দুর্নীতিগ্রস্ত বিকিয়ে যাওয়া বিরোধীদের চাল বলে আখ্যায়িত করে আসছেন। ইমরান জনগণকে এর প্রতিবাদে রাস্তায় নামারও আহ্বান জানিয়েছেন।

শেষ পর্যন্ত চমকই দেখা গেল ইমরান খানের ক্ষেত্রে।

সূত্র: ডন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ