শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভিমরুলের বাসা পোড়াতে গিয়ে আগুন, রাজবাড়ীতে পুড়ল ৫ দোকান নেপালের চেয়েও বড় বিপর্যয়ের আশঙ্কা, ঝুঁকিতে সিকিম ছাত্রদের দিয়ে খাতা মূল্যায়নের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা তিস্তার ভাঙনে নিঃস্ব শতাধিক পরিবার, ঝুঁকিতে আরও ২৫০ বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা, বিভিন্ন এলাকায় হতে পারে ভারি বর্ষণ শিক্ষা মন্ত্রণালয়ে কাজ করাকে ইবাদত মনে করি: শিক্ষামন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫০ ফিলিস্তিনের আঙুরবাগানে ইসরায়েলি বসতিদের লুটপাট নিষ্কাশনে কমছে কাপ্তাই হ্রদের পানি, জেগে উঠছে ঝুলন্ত সেতু ‘গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারের বৈধতা নিয়েই প্রশ্ন উঠবে’

রমজানে বাড়তে পারে স্কুল-কলেজের ছুটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রমজান মাসে মাধ্যমিক পর্যায়ে (স্কুল-কলেজে) আগামী ২৬ এপ্রিল পর্যন্ত নিয়মিত ক্লাস চালু রাখার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হচ্ছে।

রোজায় ক্লাস কমিয়ে ছুটি বাড়ানো হবে। এ সংক্রান্ত একটি সভা করে শিক্ষা মন্ত্রণালয় থেকে ঘোষণা দেওয়া হবে বলে জানা গেছে।

আজ রোববার (৩ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ বলেন, ছুটির বিষয়ে সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়।

এক্ষেত্রে মাউশির কোনো ভূমিকা নেই। তবে এটুকু বলতে পারি ছুটি বাড়ানোর বিষয়ে মন্ত্রণালয়ে চিন্তাভাবনা করছে। মনে হচ্ছে এ বিষয়ে পজিটিভ সিদ্ধান্ত আসতে পারে।

একটি সভা করার কথা রয়েছে। সেখানে এ রমজানে ক্লাস কমিয়ে ছুটি বাড়ানো হবে। দ্রুত এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে বলেও জানান অধ্যাপক নেহাল আহমেদ।

এর আগে গত ২৮ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব নজরুল ইসলামের স্বাক্ষরিত অফিস আদেশে আগামী ২৬ এপ্রিল পর্যন্ত নিয়মিত ক্লাস চালু রাখার কথা জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়।

ফলে শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণ করতে এ বিভাগের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ২৬ এপ্রিল পর্যন্ত যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে শ্রেণিকক্ষে পাঠদান অব্যাহত রাখার অনুরোধ করা হলো।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ