বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

কারো দু’টি বাড়ি থাকলে সে কোনটিতে মুসাফির হবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:।। কোনো ব্যক্তির ৪৮ মাইল ব্যবধানে দুটি বাড়ি আছে। সে দুই বাড়িতেই বসবাস করে। তবে প্রথম বাড়ির তুলনায় দ্বিতীয় বাড়িতে বেশি দিন অবস্থান করে। আমি জানতে চাই, সে তার কোনো বাড়িতে মুসাফির হবে কি না?

উল্লেখ্য, আমি জানি যে, ওয়াতনে আসলী দ্বারা ওয়াতনে আসলী বাতিল হয়ে যায়। প্রশ্নোক্ত ক্ষেত্রে এ হুকুম প্রযোজ্য হবে কি?

উত্তর: প্রশ্নের বিবরণ অনুযায়ী যেহেতু ওই ব্যক্তি দুই বাড়িতেই বসবাস করে থাকে, কোনোটিকে পরিত্যাগ করেনি তাই লোকটি উভয় বাড়িতেই মুকিম থাকবে।

এক্ষেত্রে উভয় বাড়িই তার জন্য ওয়াতনে আসলী বলে গণ্য হবে। কেননা, এক ব্যক্তির একাধিক ওয়াতনে আসলী হতে পারে। আর ওয়াতনে আসলী তখনই বাতিল হয় যখন সেটাকে সম্পূর্ণরূপে পরিত্যাগ করার নিয়ত করা হয়। প্রশ্নোক্ত ক্ষেত্রে সে কোনোটিকে পরিত্যাগ করেনি।

-বাদায়েউস সানায়ে ১/২৮০; আদ্দুররুল মুখতার ২/১৩১; তাবয়ীনুল হাকায়েক ১/২১৪; আলমুহীতুল বুরহানী ২/৪০১; খুলাসাতুল ফাতাওয়া ১/১৯৮; আলবাহরুর রায়েক ২/১৩৬; ফাতাওয়া তাতারখানিয়া ২/১৯; শরহুল মুনইয়াহ ৫৪৪; ফাতাওয়া হিন্দিয়া ১/১৪২; ফাতাওয়া খানিয়া ১/১৬৫। সূত্র: আল কাউসার

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ