শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

মুত্রফোঁটার সমস্যার সন্দেহ হলে করণীয় কী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রস্রাব করার পর ভালো করে ঢিলা ব্যবহার করা সত্ত্বেও বারবার মনে হতে থাকে, মুত্রফোঁটা বের হয়েছে। নামাযে রুকুতে বা সিজদায় যাওয়ার সময় এমনটা খুব হয়। কিন্তু যাচাই করে কিছুই পাই না। জানার বিষয় হল, এমতাবস্থায় আমার করণীয় কী? আর নামাযে মুত্রফোঁটা বের হলে কি নামায ভেঙে যাবে?

উত্তর: প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার কর্তব্য উত্তমরূপে পবিত্রতা অর্জনের পর সেখানে কিছু পানি ছিটিয়ে দেয়া। তারপর আর যাচাই করতে না যাওয়া এবং নামাযে দাঁড়িয়ে মুত্রফোঁটা আসল কি না সেদিকে ভ্রম্নক্ষেপ না করে নামায চালিয়ে যাওয়া। হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা.-কে এক লোক তার এই সমস্যার কথা জানালে তিনি তাকে এমনটি করতে বলেন এবং তাকে এই আদেশ দেন যে-

إِذَا تَوَضّأتَ فَانْضَحْ فَرجَكَ بِالْمَاءِ، فَإِنْ وَجَدْتَ قُلْتَ: هُوَ مِنَ الْمَاءِ.

তুমি ওযু করার পর তোমার লজ্জাস্থানে পানি ছিটিয়ে নিবে। অতঃপর যদি আর্দ্রতা অনুভব হয় তবে সেটাকে তোমার ছিটানো পানির আর্দ্রতা বলে মনে করবে। (মুসান্নাফে আব্দুর রাযযাক, বর্ণনা ৫৮৩)

সুতরাং আপনিও এভাবে পবিত্রতা অর্জন ও নামায আদায় করবেন। আর ওয়াসওয়াসা বা সন্দেহকে মোটেও স্থান দিবেন না।

-মুসান্নাফে আব্দুর রাযযাক, বর্ণনা ৫৯৫; কিতাবুল আছল ১/৫৩; খুলাসাতুল ফাতাওয়া ১/১৮; আলমুহীতুল বুরহানী ১/২১৮, ২৬৯; বাদায়েউস সানায়ে ১/১৪০; ফাতাওয়া হিন্দিয়া ১/৯। সূত্র: আল কাউসার

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ