শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভিমরুলের বাসা পোড়াতে গিয়ে আগুন, রাজবাড়ীতে পুড়ল ৫ দোকান নেপালের চেয়েও বড় বিপর্যয়ের আশঙ্কা, ঝুঁকিতে সিকিম ছাত্রদের দিয়ে খাতা মূল্যায়নের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা তিস্তার ভাঙনে নিঃস্ব শতাধিক পরিবার, ঝুঁকিতে আরও ২৫০ বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা, বিভিন্ন এলাকায় হতে পারে ভারি বর্ষণ শিক্ষা মন্ত্রণালয়ে কাজ করাকে ইবাদত মনে করি: শিক্ষামন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫০ ফিলিস্তিনের আঙুরবাগানে ইসরায়েলি বসতিদের লুটপাট নিষ্কাশনে কমছে কাপ্তাই হ্রদের পানি, জেগে উঠছে ঝুলন্ত সেতু ‘গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারের বৈধতা নিয়েই প্রশ্ন উঠবে’

ভিড় এড়াতে ওমরাহ পালনকারীদের জন্য ভিন্ন ভিন্ন রোড নির্ধারণ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম করোনা কাটিয়ে হজ ও ওমরাহ পালন সহজ করতে নানান উদ্যোগ নিচ্ছে সৌদি সরকার।

গতকাল শুক্রবার ওমরাহ নিরাপত্তা বাহিনীর কমান্ডার মেজর জেনারেল মুহাম্মাদ আল-বাসামি এ ঘোষণা দেন।

তিনি বলেন, ভিড় এড়াতে ওমরা যাত্রীদের জন্য ভিন্ন ভিন্ন রোড স্থাপন করা হচ্ছে। এ রোডগুলোর কারণে হজ ও ওমরাহ পালন সহজ হবে। ভিড় এড়িয়ে খুব সহজে ওমরা ও হজ পালন করা সম্ভব হবে। মসজিদে হারামে হাজিদের জন্য অভ্যন্তরীণ ও বাহ্যিক রুটগুলোও পুনর্গঠন পথচলা সহজ করবে।

সংবাদ সম্মেলনে রমজানের প্রস্তুতির কথা উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্রপতির সহযোগিতায় পবিত্র মসজিদে মাতাফের আঙিনা ও নিচতলা হজযাত্রীদের জন্য সংরক্ষিত করা হয়েছে।

গত বুধবার, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় ঘোষণা করেছে, সব ধরণের ভিসাধারীদেরকে সৌদি আরব ওমরাহ করার অনুমতি দিয়েছে।

হজ মন্ত্রণালয় বলছে, ‘এতেমার্না’ আবেদনের মাধ্যমে দেশের বাইরে থেকে আগতদের জন্য ওমরাহ করতে তারিখ বুক করার ব্যবস্থা নেওয়া হয়েছে।

এছাড়াও, মন্ত্রণালয় ওমরাহ অ্যাপয়েন্টমেন্টের বুকিংয়ের জন্য এ্যাপস তৈরি করেছে। যার মধ্যে দেশে প্রবেশ ভিসা জারি করা, আবেদনে নিবন্ধন করা এবং বুকিংয়ের সময় এর বৈধতা নিশ্চিত করা হবে। সূত্র: আল আরাবিয়া নিউজ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ