শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভিমরুলের বাসা পোড়াতে গিয়ে আগুন, রাজবাড়ীতে পুড়ল ৫ দোকান নেপালের চেয়েও বড় বিপর্যয়ের আশঙ্কা, ঝুঁকিতে সিকিম ছাত্রদের দিয়ে খাতা মূল্যায়নের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা তিস্তার ভাঙনে নিঃস্ব শতাধিক পরিবার, ঝুঁকিতে আরও ২৫০ বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা, বিভিন্ন এলাকায় হতে পারে ভারি বর্ষণ শিক্ষা মন্ত্রণালয়ে কাজ করাকে ইবাদত মনে করি: শিক্ষামন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫০ ফিলিস্তিনের আঙুরবাগানে ইসরায়েলি বসতিদের লুটপাট নিষ্কাশনে কমছে কাপ্তাই হ্রদের পানি, জেগে উঠছে ঝুলন্ত সেতু ‘গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারের বৈধতা নিয়েই প্রশ্ন উঠবে’

বেশি দামে মাংস বিক্রি করায় ৪ ব্যবসায়ীকে জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পঞ্চগড়ের বোদা উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে গরুর মাংস বিক্রি করার অপরাধে ৪ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ শনিবার সকালে প্রত্যেক মাংস ব্যবসায়ীকে ২ হাজার টাকা করে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

বোদা উপজেলা শহরের মাংসের বাজারে এ অভিযান পরিচালনা করেন বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিট্রেট সোলেমান আলী।

এসময় অতিরিক্ত দামে মাংস বিক্রি করার অপরাধে শহিদুল ইসলাম (৩২) মতিউর (৪২) মানিক (৩৫) ও বাবুল (৫০) কে জরিমানা করা হয়।
বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিট্রেট সোলেমান আলী জানান, রমজান মাসে দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে এই অভিযান অব্যাহত থাকবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ