শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভিমরুলের বাসা পোড়াতে গিয়ে আগুন, রাজবাড়ীতে পুড়ল ৫ দোকান নেপালের চেয়েও বড় বিপর্যয়ের আশঙ্কা, ঝুঁকিতে সিকিম ছাত্রদের দিয়ে খাতা মূল্যায়নের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা তিস্তার ভাঙনে নিঃস্ব শতাধিক পরিবার, ঝুঁকিতে আরও ২৫০ বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা, বিভিন্ন এলাকায় হতে পারে ভারি বর্ষণ শিক্ষা মন্ত্রণালয়ে কাজ করাকে ইবাদত মনে করি: শিক্ষামন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫০ ফিলিস্তিনের আঙুরবাগানে ইসরায়েলি বসতিদের লুটপাট নিষ্কাশনে কমছে কাপ্তাই হ্রদের পানি, জেগে উঠছে ঝুলন্ত সেতু ‘গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারের বৈধতা নিয়েই প্রশ্ন উঠবে’

ইন্তেকাল করেছেন ইতিহাসবিদ সৈয়দ আব্দুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হবিগঞ্জের বাহুবল উপজেলার বাসিন্দা ইতিহাসবিদ তরফরত্ন সৈয়দ আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শনিবার ভোররাত ৩টা ২০ মিনিটে ঢাকার ধানমন্ডির বাসায় তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন।

আজ বেলা আড়াইটায় বাহুবল উপজেলার উত্তরসুর গ্রামের নিজ বাড়িতে তার জানাজা অনুষ্ঠিত হবে।

বাংলা সাহিত্যের ইতিহাসবিদ ও শেকড় সন্ধানী ইতিহাস গবেষক সৈয়দ আবদুল্লাহ। আধুনিক বাংলা ইসলামি সাহিত্যের অন্যতম বাক নির্মাতাদের অন্যতম তিনি। মাসিক মদীনার তিন যুগের জনপ্রিয় লেখক ও গবেষক।

বৃহত্তর সিলেটের সমকালীন কৃর্তিমান মনীষীদের মধ্যে তিনি অন্যতম। মধ্যযুগের বাংলা সাহিত্যে মুসলমানদের অবদান নিয়ে এই বরেণ্য ইতহাস গবেষকের লেখা জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত।

উলামায়ে হিন্দ-এর জীবনকর্ম নিয়ে বাংলা ভাষায় এতো লেখালেখি দ্বিতীয় আর কেউ করেননি। দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মুখপত্র মাসিক মঈনুল ইসলামে লাগাতার কয়েক বছর ধারাবাহিক পর্ব লিখেন, 'আযাদী আন্দোলনে আলেম সমাজ' শিরোনামে।

আজীবন জমিয়তে উলামায়ে ইসলামের নিষ্ঠাবান দায়িত্বশীল ছিলেন তিনি। ছিলেন ফেদায়ে মিল্লাত মাওলানা সাইয়্যেদ আসআদ আল মাদানী রহ. এর একনিষ্ঠ শিষ্য।

আব্দুল্লা ঊনসত্তরের গণআন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। একাত্তরের মহান মুক্তিযুদ্ধের একজন সংগঠক হিসাবে কাজ করেন। পাশাপাশি লিখেছেন বঙ্গবন্ধু সহ জাতীয় অনেক বিষয়ের উপর গবেষণাগ্রন্থ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ