শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ভূমিকম্পের সময় করণীয় সম্পর্কে দুই বন্ধুর সংলাপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোঃ জোবায়ের হোসেন: ভূমিকম্পের সময় করনীয় সম্পর্কে দুই বন্ধুর সংলাপ:-

হাবিবঃ রনি , ভূমিকম্পের কবলে কখনো পড়িছিলি?

রনিঃ হ্যাঁ , পড়েছি।

হাবিবঃ তখন কী পরিস্থিতি সৃষ্টি হয়েছিল ?

রনিঃ আমি একটি ভবনের আট তলায় ছিলাম। দেখলাম , মানুষগুলো হুড়মুড় করে নামছে। কে কার আগে নামবে এ নিয়ে এক প্রতিযোগিতা শুরু হয়ে গেল।

হাবিবঃ কিন্তু এভাবে নামাতো ঠিক নয়। এতে বিপদের সম্ভাবনা বেশি থাকে।

রনিঃ ঠিকই বলেছিস। এভাবে নামতে গিয়ে অনেকই সেদিন মারাত্মক আহত হয়েছিল।

হাবিবঃ আচ্ছা রনি , ভূমিকম্পের সময় আসলে কী করা উচিত ?

রনিঃ ভূমিকম্প হলে কখনো হুড়মুড় করে নামতে নেই। ধীরে সুস্থে নামা উচিত। বৃদ্ধ , শিশু ও নারীদের সহায়তা করা উচিত। নিচে নামতে না পারলে খাট বা টেবিলের নিচে কিংবা ঘরের পিলার সংলগ্নস্থানে বসে পড়া উচিত। সম্ভব হলে মাথায় বালিশ জাতীয় কিছু দিয়ে ঢাকা উচিত এতে আঘাত কম লাগার সম্ভাবনা থাকে।

হাবিবঃ পাশে বড় কোন মাঠে জড়ো হলে ভালো হয়।

রনিঃ হ্যাঁ , খোলা মাঠে জড়ো হলে কোন ভবন হেলে পড়লে প্রানহানি ঘটনা থেকে রক্ষা পাওয়া যায়।

-কেএল